এক্সপ্লোর

২ মিনিটের জমাট রহস্য, বিভিন্ন মহলে প্রশংসিত সদ্য প্রকাশিত 'মন্দার'-এর টিজার

সদ্য মুক্তি পাওয়া 'মন্দার'-এর টিজার পরিচয় করিয়ে দেয় পর্দার নতুন পরিচালকের সঙ্গে। কালো স্ক্রিনে সাদা হরফে ভেসে ওঠে তাঁর নাম। অনির্বাণ ভট্টাচার্য্য।

কলকাতা: 'সাগর.. অতল গভীর সাগর। এ সাগরের কুন মাছ কখন কুন মাছকে খাই লিবে, সেটা সাগরের কোনও মাছ জানেনি।', ছবির আগেও কানে বেঁধে আঞ্চলিক টানে বলা এই কয়েকটা লাইন। ড্রোন ক্যামেরায় তখন দেখা যাচ্ছে, সমুদ্রের বালুতটে উপুড় হয়ে শুয়ে রয়েছে একটা মানুষ। তার পরিচয় বোঝবার উপায় নেই। তারপর ক্যামেরার আসে বর্শায় গাঁথা একটা মাছ, কয়েকটা অদ্ভুত দর্শন মানুষ, সমুদ্র আর রক্ত! ২ মিনিট ৩ সেকেন্ডের টিজার দেখে আন্দাজ করা যায় না গল্পের কোনও অংশ। কেবল একটা অজানা অনুভূতি ঘিরে ধরে যেন। সদ্য মুক্তি পাওয়া 'মন্দার'-এর টিজার পরিচয় করিয়ে দেয় পর্দার নতুন পরিচালকের সঙ্গে। কালো স্ক্রিনে সাদা হরফে ভেসে ওঠে তাঁর নাম। অনির্বাণ ভট্টাচার্য্য।

অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন আগেই। আর এবার রুপোলি পর্দায় পরিচালনায় পা রাখছেন তিনি। অবশ্য এর আগে একাধিক থিয়েটারে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অনির্বাণ ভট্টাচার্য্যের পরিচালনায় 'হইচই ওয়ার্ল্ড ক্লাসিকস'-এ আসতে চলেছে 'মন্দার'। শেক্সপিয়ারের 'ম্যাকবেথ'-থেকে অনুপ্রাণিত এই সিরিজের প্রধান মুখ সোহিনী সরকার। এর আগে রুপোলি পর্দায় মন জয় করেছিল অনির্বাণ-সোহিনী জুটি। এবারেও তাঁদের জুটি, তবে দুটি অন্য ভূমিকায়। 

টিজারে সোহিনী সরকারকে তুলে ধরা হয়েছে বেশ আকর্ষণীয়ভাবে। দেখানো হচ্ছে, কালো পোশাকে, হিংস্র মুখে কিছুকে মারছে একটি লোক। স্ক্রিন অন্ধকার। তারপরেই রক্ত ছিটকে এসে লাগছে সোহিনীর মুখে। চোখ মেলে তাকাচ্ছেন নায়িকা। ভয় ধরানো অথচ উদাস সেই চাহনি।

'মন্দার'-এর টিজার ইতিমধ্যেই প্রশংসীত হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্বদজনেদের মধ্যে। টিজারের প্রশংসা করেছেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে সিনেমা জগতের একাধিক মানুষ। 'মন্দার' -এর ট্রেলার ইউটিউবে ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ১ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে আজ অনির্বাণ ভট্টাচার্য্যের জন্মদিন। দিনভর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভাসলেন অভিনেতা। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রায় সমস্ত সহকর্মীরা। আর ফেসবুকে অনির্বাণের ফ্যান ক্লাবের পেজ থেকে পোস্ট করা হয়েছে অসংখ্য শুভেচ্ছাবার্তা।

সেরা শিরোনাম

Tollywood News: অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget