এক্সপ্লোর

Martin Garrix in India: ভারতে বিদেশি ডিজে মার্টিন গ্যারিক্স, অনুষ্ঠান মঞ্চে যোগ দিলেন রণবীর কপূর-অল্লু অর্জুন

Martin Garrix: ২০১৮ সালে ভারতে শেষ শো করেন মার্টিন গ্যারিক্স। এরপর ২০২৩ সালে এই নিয়ে ষষ্ঠবার ভারতে এলেন তিনি। তাঁর কথায়, 'ভারতের মতো আর কোনও দেশ নেই।'

নয়াদিল্লি: ভারত সফরে ডাচ ডিজে মার্টিন গ্যারিক্স (Martin Garrix)। দেশে এসে তাঁর দেখা হল দুই তারকার সঙ্গে। ভারতীয় সিনেমার দুই তারকা অভিনেতা, অল্লু অর্জুন (Allu Arjun) ও রণবীর কপূর (Ranbir Kapoor) যোগ দিলেন দুই শহরে। উচ্ছ্বাসে ফেটে পড়লেন অনুরাগীরা। 

দেশে মার্টিন গ্যারিক্স, রণবীর কপূর-অল্লু অর্জুন সাক্ষাৎ

দু'বারের এমটিভি ইএমএ জয়ী মার্টিন গ্যারিক্স আপাতত রয়েছেন ভারতে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, মুম্বই, কলকাতা, নয়াদিল্লি ও আহমেদাবাদে শো করার কথা তাঁর। এগুলোর মধ্যে কিছু শহরে ঘোরা তাঁর বাকি। 

দিন তিনেক আগে, ৩ মার্চ তিনি পৌঁছেছিলেন বেঙ্গালুরু। বিপুল জনজোয়ার, মঞ্চে মার্টিনের সঙ্গে দেখা গেল বলিউড তারকা রণবীর কপূরকে। প্রসঙ্গত, রণবীর তাঁর আগামী ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর প্রচারে তখন বেঙ্গালুরুতেই উপস্থিত ছিলেন। মঞ্চে রণবীরের নতুন ছবির প্রচার করলেন মার্টিন। অন্যদিকে রণবীরের আবদারে ভাঙা হিন্দিতে মার্টিনকে বলতে শোনা গেল 'মেরা ভারত মহান'। উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন পাপারাৎজিরা। মার্টিন গ্যারিক্স প্রসঙ্গে রণবীর কপূর বলেন, 'শ্রেষ্ঠ ডিজে মিউজিক প্রোডিউসার মার্টিন গ্যারিক্স। আমার শুধু একটাই কথা বলার বন্ধুরা, ইতিবাচক থাকুন, নম্র থাকুন, ভালবাসায় থাকুন, জীবনের মজা নিতে থাকুন।' গ্যারিক্সকেও দেখা যায়, মঞ্চে করজোড়ে রণবীরকে ধন্যবাদ জানাতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এরপর ৪ তারিখ, হায়দরাবাদে শো করেন মার্টিন গ্যারিক্স। সেখানে তাঁর সঙ্গে যোগ দেন দক্ষিণী আইকনস্টার অল্লু অর্জুন। তাঁরা একসঙ্গে অল্লু অর্জুনের জনপ্রিয় গান 'উ আন্তাভা' গানে মেতেও ওঠেন। সেই সংক্রান্ত একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন গ্যারিক্স। দুই তারকাকে এক মঞ্চে পেয়ে হায়দরাবাদের জনতা উদ্বেলিত হয়ে ওঠে। এই প্রসঙ্গে অল্লু অর্জুন বলেন, 'মার্টিন গ্যারিক্স অত্যন্ত প্রতিভাবান এবং ওঁর সঙ্গে মঞ্চে উঠে দর্শক-শ্রোতাদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Martin Garrix (@martingarrix)

মার্টিনের কথায়, 'পারফর্ম করার ক্ষেত্রে ভারত আমার অন্যতম পছন্দের, এবং ফের একবার ফিরে এসে আমার সমস্ত অনুরাগীদের সঙ্গে পার্টি করার মজাই আলাদা। অল্লু অর্জুন ও রণবীর কপূরকে মঞ্চে সঙ্গে পেয়ে আমি উৎফুল্ল। ভারতের মতো আর কোনও দেশ নেই। কিছু উন্মাদনাপূর্ণ শো এখানে করেছি এবং এবারের এই বড় ট্যুরটা করতে পেরে আমি গর্বিত।' 

আরও পড়ুন: Oscars Slapgate: অস্কার ২০২২-এর মঞ্চে চড়কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ক্রিস রক

২০১৮ সালে ভারতে শেষ শো করেন মার্টিন গ্যারিক্স। এরপর ২০২৩ সালে এই নিয়ে ষষ্ঠবার ভারতে এলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget