এক্সপ্লোর

Meera on Priyanka and Parineeti Chopra: সম্পর্কে তুতো বোন, কিন্তু নন ঘনিষ্ঠ, ইন্ডাস্ট্রিতে পা রেখে কোনও সাহায্য পাননি, প্রিয়ঙ্কা-পরিণীতির বিরুদ্ধে 'অভিযোগ' মীরার

Meera Chopra: সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্লোবাল স্টার প্রিয়ঙ্কা ও বলিউড তারকা পরিণীতি চোপড়ার বিষয়ে মুখ খোলেন সম্পর্কে তাঁদের বোন মীরা চোপড়া। তিনি বলেন, 'প্রথম থেকেই, আমাদের মধ্যে...'

নয়াদিল্লি: অভিনেত্রী মীরা চোপড়া (Meera Chopra) বলিউডে ডেবিউ করেছিলেন '১৯২০ লন্ডন' (1920 London) ছবির হাত ধরে। সম্প্রতি তাঁকে সন্দীপ সিংহ (Sandeep Sinha) পরিচালিত 'সফেদ' (Safed) ছবিতে অভিনয় করতে দেখা যায়। সম্পর্কে মীরা চোপড়া, বলিউডের দুই তারকা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) তুতো বোন (Cousin Sister)। কিন্তু কিছুদিন আগেই দুই দিদির বিরুদ্ধে খানিক ক্ষোভ উগরে দেন মীরা। তাঁর 'অভিযোগ', পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও তাঁদের মধ্যে 'বোনসুলভ' বন্ধন নেই। বিনোদন দুনিয়ায় প্রবেশ করার পর প্রিয়ঙ্কা-পরিণীতির থেকে সহযোগিতাও পাননি বলে দাবি মীরার। 

'সাহায্য পাননি', প্রিয়ঙ্কা-পরিণীতির বিরুদ্ধে 'অভিযোগ' মীরা চোপড়ার

সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্লোবাল স্টার প্রিয়ঙ্কা ও বলিউড তারকা পরিণীতি চোপড়ার বিষয়ে মুখ খোলেন সম্পর্কে তাঁদের বোন মীরা চোপড়া। তিনি বলেন, 'প্রথম থেকেই, আমাদের মধ্যে কখনওই তেমন ঘনিষ্ঠতা ছিল না, যার জন্য আমাদের এখানে বন্ধু মনে হতে পারে। পুরোটাই নকল হত। কিন্তু আমি এটা বলতে পারি যখন তিন চারজন মহিলা এই ইন্ডাস্ট্রিতে যোগ দেয়, তখন তারা একে অপরকে সাহায্য করে। আমি কারও থেকে সাহায্য চাইতে পারি না, এবং এমনকী তাঁরাও কখনও সাহায্যের হাত বাড়াননি।'

ছোটবেলার কথা মনে করে মীরা জানান যে তখন তাঁদের বিশাল বড় একান্নবর্তী পরিবার ছিল। তিনি এও জানান যে তাঁরা বহুদিন পর্যন্ত একসঙ্গে একই বাড়িতে থাকতেন। যদিও একইসঙ্গে তিনি বলেন, 'যখন কেউ অনেক বড় হয়ে যায় তখন বাকিদের ছোট মনে হয়।' মীরা জানান যে প্রিয়ঙ্কা চোপড়ার পরিবারের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক। নিক জোনাসের সঙ্গে পিগি চপসের বিয়েতেও হাজির ছিলেন তিনি। কিন্তু পরিণীতির সঙ্গে তাঁর একই রকমের সম্পর্ক নয় কারণ তাঁদের পরিবারের মধ্যে 'বহুদিন'ই কথাবার্তা বন্ধ। পরিণীতি-রাঘবের বিয়েতেও দেখা যায়নি মীরাকে। তিনি বলেন, 'যখন দুই পরিবারের মধ্যে কথাবার্তা বন্ধ, তখন আমি এমন কোনও কাজ করতে চাই না যা আমার পরিবারকে কষ্ট দেবে।' তিনি আরও বলেন, 'আমি এখনও প্রিয়ঙ্কার পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। আমি মধু কাকিমার সঙ্গে একটি স্ক্রিনিং করার চেষ্টায় আছি কারণ আমি ওঁকে ছবিটা সত্যিই দেখাতে চাই। ওঁরা প্রত্যেকেই আমার ভাল চান। প্রিয়ঙ্কা সবসময়েই খুব উদার, কিন্তু ওই বোনের সম্পর্কটা নেই। কিন্তু সেটা আমার তরফ থেকে নেই এমন নয়। ওঁর হৃদয়টা সোনার।'

আরও পড়ুন: Animal Movie: 'আপত্তিকর'! এবার সেন্সরের কোপে পড়ল 'অ্যানিম্যাল', কোথায়?

প্রসঙ্গত, মান্নারা চোপড়া, যিনিও প্রিয়ঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার তুতো বোন, আপাতত 'বিগ বস ১৭'-এর অন্যতম প্রতিযোগী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget