এক্সপ্লোর

ছবির সঙ্গে যুক্ত একজন যৌন হেনস্থায় অভিযুক্ত, তাই সেই ছবি ছাড়লেন আমির

মুম্বই: এখন গোটা বলিউড ‘মি টু’ প্রতিবাদের জেরে বিপর্যস্ত। সামনে আসছে একের পর এক পরিচালক, প্রযোজক, অভিনেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। অভিযোগে সোচ্চার একাধিক অভিনেত্রী, মহিলা সাংবাদিক, পরিচালক, লেখিকা থেকে শুরু করে শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্রু সদস্যরা। এবার এই ‘মি টু’ আন্দোলনের জেরেই একটি ছবি থেকে সরে দাঁড়ালেন আমির খান। বুধবার তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, সেই ছবির সঙ্গে যুক্ত একজনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সেই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল আমির খান-কিরণ রাওয়ের প্রডাকশন সংস্থা। সেই ব্যক্তির সঙ্গে খুব শিগগিরই কাজ শুরু করার কথা ছিল আমিরের প্রযোজনা সংস্থার। যেহেতু সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত নয়, পুরোটাই আদালতের বিচার্য বিষয়, তাই আমির কোনও মন্তব্য করতে রাজি হননি। শুধুমাত্র নিজেরা সরে দাঁড়িয়েছেন। তবে কোন ব্যক্তির সম্পর্কে যৌন হেনস্থার অভিযোগ, সেব্যাপারে আমির মুখ খোলেননি। সূত্রের খবর, গুলশন কুমারের বায়োপিক পরিচালনার জন্যে চলচ্চিত্র নির্মাতা সুভাষ কপূরকে নিয়ে ছিলেন আমিরের প্রযোজনা সংস্থা। তাঁর বিরুদ্ধেই এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ২০১৪ সালের ঘটনা। আমিরের সংস্থার তরফে দাবি করা হয়েছে, সমাজের প্রতি একটা দায়িত্ব আছে তাদের। তাই  যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তকে কখনওই প্রশ্রয় দেয় না এই সংস্থা । তবে কেউ যদি মিথ্যে বলেন, তাঁকেও সমর্থন করে না কিরন-আমিরের সংস্থা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার শিকার মহিলারা। ‘মি টু’ আন্দোলনের জেরে সামনে আসছে বহু অজানা ঘটনা। এখন সময় হয়েছে এধরনের হেনস্থা বন্ধ হওয়ার। তাই নির্যাতিতাদের পাশে থেকে তাঁদের লড়াইয়ে সাহস যোগানোই লক্ষ্য এই ক্ষমতাশালী দম্পতির।

সেরা শিরোনাম

Bigg Boss: বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
বিগ বসের ঘরে ভাঙনের মুখে রাজনন্দিনী জুটি! নন্দিনীকে ধাক্কা রাজবীরের, রাগে নিজের গালেই মারলেন চড়
Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক

ভিডিও

Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ
CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget