এক্সপ্লোর

'Mili' Trailer: ফ্রিজারে আটকে জাহ্নবী কপূর! বেরোতে কি পারবেন?

Bollywood Movie Updates: 'মিলি' ছবিটি মূলত মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক। 'মিলি' আসলে বাঁচার লড়াই।

মুম্বই: বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) আগামী ছবি 'মিলি'র (Mili) ট্রেলার মুক্তি পেল নেট দুনিয়ায়। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবী কপূর। তাঁর বিপরীতে দেখা যাবে সানি কৌশলকে (Sunny Kaushal)। 'মিলি' ছবিটি মূলত মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক। 'মিলি' আসলে বাঁচার লড়াই।

ট্রেলার মুক্তি পেল জাহ্নবী কপূরের 'মিলি' ছবির-

এদিন নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'মিলি'র ট্রেলার (Mili Trailer)। ছবিতে জাহ্নবী কপূর, সানি কৌশল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনোজ পহওয়া এবং বলিউডের আরও অনেক তারকাকে। 'মিলি'র গল্প আসলে বাঁচার লড়াই। ট্রেলারে দেখা যাচ্ছে, একটি ফাস্ট ফুড চেনে কাজ করেন জাহ্নবী। আচমকাই একদিন তিনি আটকে পরেন ফ্রিজারে। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় স্টোর। ফ্রিজার থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করতে থাকেন তিনি। কিন্তু নাগাড়ে ফ্রিজারের মধ্যে থাকতে থাকতে ঠান্ডায় জমে যেতে থাকে তার হাত পা। ক্রমশ যেন মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে মিলি ওরফে জাহ্নবী। শেষ পর্যন্ত কী হয়? ফ্রিজার থেকে কি বেরোতে পারে জাহ্নবী? তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত। জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিলি'। ট্রেলারে জাহ্নবী কপূরের অভিনয়ে খুশি দর্শকেরা। ক্রমশ নিজেকে ভেঙে গড়ে তৈরি করছেন অভিনেত্রী। এমনটাই মত নেটিজেনদের।

আরও পড়ুন - New Web Series: অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় শর্মিলাকে খুন করে পালাল আদিত্য! তারপর...

প্রসঙ্গত, বলিউডে কেরিয়ার আগেই শুরু করেছেন জাহ্নবী কপূর। কিন্তু এই প্রথমবার তিনি কাজ করলেন তাঁর বাবা বনি কপূরের সঙ্গে। ছবির শ্যুটিং শেষ করে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নানা আবেগপ্রবণ বার্তা দেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা বনি কপূরের উদ্দেশে লেখেন, 'ছবির শ্যুটিং শেষ হল। মিলি। বাবার সঙ্গে এটাই আমার প্রথম ছবি। বাবাকে আমি আগে নানাসময় ছবির গল্প শুনতে দেখেছি একজন প্রযোজক হিসেবে। কিন্তু তোমার সঙ্গে কাজ করে অনুভব করতে পারছি কতটা কুল তুমি। অবশেষে এটাও বুঝতে পারছি, কেন এতদিন সবাই বলে এসেছেন যে, একটা ছবি তৈরির সময় তুমি তোমার হৃদয় এবং আত্মা পুরোটাই ছবির জন্য উৎসর্গ করে দাও। প্রতিটা ছবিই কীভাবে তোমার কাছে বিশেষ হয়ে ওঠে। তাই তোমার সঙ্গে প্রথমবার কাজ করা এই ছবি আমার কাছে বিশেষ। মিলির এই সুন্দর জার্নির গল্প শেষ হবে না যদি না ম্যাথু কুট্টি জেভিয়ার স্যরের প্রতি কৃতজ্ঞতা না জানাই। ছবির প্রতি তাঁর ভালোবাসা অসম্ভব বেশি। অনেক ধন্যবাদ নোবেল বাবু থমাস আপনার ধৈর্য্য এবং গাইডেন্সের জন্য। আশা করছি দর্শকও আমাদের এই জার্নি প্রতি মুহূর্তে সিনেমা দেখার সময় অনুভব করবেন। আশা করছি বাবা তোমাকে গর্বিত অনুভব করাতে পারব। এই জার্নিটার জন্য অনেক ধন্যবাদ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Kher: হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ভুরি ভুরি অফার, পেতেন টাকাও! তবুও চুল দিয়ে মাথা ঢাকতে নারাজ অনুপম খের!
হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ভুরি ভুরি অফার, পেতেন টাকাও! তবুও চুল দিয়ে মাথা ঢাকতে নারাজ অনুপম খের!
Panchayat Season 5: আলোচনায় 'পঞ্চায়েত সিজন ৫', কবে মুক্তি পাচ্ছে নতুন সিজন? বড় ঘোষণা
আলোচনায় 'পঞ্চায়েত সিজন ৫', কবে মুক্তি পাচ্ছে নতুন সিজন? বড় ঘোষণা
Papiya Adhikari: 'চাকরি নেই, DA নেই, অভয়া বিচার পেল না এখনও..', বিজেপির টিকিট পেয়েই সুর চড়ালেন পাপিয়া অধিকারী
'চাকরি নেই, DA নেই, অভয়া বিচার পেল না এখনও..', বিজেপির টিকিট পেয়েই সুর চড়ালেন পাপিয়া অধিকারী
Jeet: 'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত...', নির্বাচনের আবহে কী ইঙ্গিত জিতের?
'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত...', নির্বাচনের আবহে কী ইঙ্গিত জিতের?

ভিডিও

PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
Ghantakhanek Sange Suman(১৯.০৩.২০২৬) পর্ব ১ : প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা, পরের তালিকায় বড় চমক অভয়ার মা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রে-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রে-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
Embed widget