এক্সপ্লোর

New Web Series: অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় শর্মিলাকে খুন করে পালাল আদিত্য! তারপর...

Bengali Web Series: ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে আসছে নতুন ওয়েব সিরিজ ইনস্পেক্টর নলিনীকান্ত। নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকে।

কলকাতা: কলকাতার নামী কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন। স্ত্রী শর্মিলা এবং তাঁর পনেরোতম বিবাহবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সেই অনুষ্ঠানে এসেছে আদিত্যর বন্ধু শেখর। আদিত্যর এই বন্ধু পেশায় একজন উকিল। বিবাহবার্ষিকীর পার্টিতে যখন সবাই আনন্দে মেতে রয়েছে, সেই সময়ই আদিত্যর ফোনে এক নম্বর থেকে বারবার ফোন আসতে থাকে। যে ফোন করছে সে আদিত্যর পেশেন্ট নিশা। আর তা চোখ এড়ায়নি শর্মিলার। বেশ কিছুদিন ধরেই শর্মিলা বুঝতে পারছে আদিত্য আর নিশার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। যদিও আদিত্য এই সম্পর্কের কথা মুখে স্বীকার করেনি। কিন্তু অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। বিবাহবার্ষিকীর পার্টিতেই নিশার ফোনকে কেন্দ্র করে আদিত্য আর শর্মিলার মধ্যে কথা কাটাকাটি হয়। শর্মিলা রীতিমতো অপমান করে আদিত্যকে। পার্টিতে সেই ঘটনা সকলের চোখ এড়িয়ে গেলেও চোখ এড়ায়নি শেখরের।

বিবাহবার্ষিকীর পার্টি মিটতেই শর্মিলাকে খুনের ছক কষে আদিত্য। সেমিনারের জন্য তার মুম্বই যাওয়ার কথা। আর সেমিনারের জন্য যেদিন মুম্বই যাওয়ার কথা সেইদিনই শর্মিলাকে খুন করে আদিত্য। খুনের পর পুরো ঘটনা এবং ফ্ল্যাটটাকে এমনভাবে সাজায় যে যাতে মনে হয় যে, ফ্ল্যাটে ডাকাতি করতে এসেছিল বেশ কিছু দুষ্কৃতী। আর তাদের হাতেই খুন হয়েছে শর্মিলা। পরিকল্পনা এমনভাবে করা হয় যে, যতক্ষণে এই ঘটনা পুলিশ জানতে পারবে, ততক্ষণে আদিত্য মুম্বইয়ে। শর্মিলাকে খুনে আদিত্যর সঙ্গ দেয় নিশা।

আরও পড়ুন - Kisi Ka Bhai Kisi Ki Jaan: 'টাইগার থ্রি'-এর পর পিছিয়ে গেল 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মুক্তির দিন

এই খুনের তদন্ত করতে ঘটনাস্থলে আসেন ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডু। আর তাঁর সঙ্গী অ্যাসিসট্যান্ট মুস্তাক। শর্মিলার খুনের খুব আদিত্যকে দেয় নলিনী। সে খবরে আদিত্য না চমকালেও ইনস্পেক্টর নলিনী যখন তাকে জানান যে, শর্মিলা তখনও মারা যায়নি, সে কোমায় রয়েছে, তাতেই চমকে যায় আদিত্য। তার আচরণেও নানা বদল নজরে আসে। আর সেই আচরণ নজর এড়ায়নি ইনস্পেক্টর নলিনী কুণ্ডুর। তদন্ত চলতে থাকে। শর্মিলার শারীরিক অবস্থার মাঝে কিছুটা উন্নতি হলেও শেষ রক্ষা হয়নি। নলিনীকে কিছু জানাতে পারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এবার গল্প কোন দিকে মোড় নেবে? শর্মিলার খুনি যে আসলে তার স্বামী আদিত্যই, তা কি জানতে পারবে নলিনী কুন্ডু? নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে যাবে আদিত্য?

ওয়েব সিরিজ ইনস্পেক্টর নলিনীকান্ত-

ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে আসছে নতুন ওয়েব সিরিজ ইনস্পেক্টর নলিনীকান্ত। নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়াও এই ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে দেখা যাবে সুব্রত দত্ত, মিশকা হালিম, রূপসা চট্টোপাধ্যায়কে। পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের রহস্যে মোড়়া এই ওয়েব সিরিজের টিজারের পরতে পরতে রোমাঞ্চ। 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget