এক্সপ্লোর

Mimi Chakraborty: প্রথম ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে মিমি, বিপরীতে টোটা

Mimi Chakraborty in Web Series: একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন মিমি। সিরিজের নাম 'যাহা বলিব সত্য বলিব'।

কলকাতা: প্রথমবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'হইচই' (Hoichoi)-এর সিজন ৭-এর ঘোষণার দিনের অন্যতম চমক ছিল মিমির ওয়েব দুনিয়ায় পা রাখা। টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury)-র বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন মিমি। সিরিজের নাম 'যাহা বলিব সত্য বলিব'।

গত শুক্রবার, হইচই সিজন ৭-এ নতুন ও পুরনো মিলিয়ে মোট ২৪টা ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছে। এরমধ্যে একটি হল মিমির নতুন এই ওয়েব সিরিজ, পরিচালনায় চন্দ্রাশীষ রায়। একটি বাস্তব ঘটনাকে তুলে ধরা হবে এই সিরিজের গল্পের মাধ্যমে। সিরিজে টোটার নাম জয়রাজ সিংহ ও মিমির চরিত্রের নাম পৃথা রায়। একটি ঘটনা নিয়ে আইনি টানাপোড়েনকে ফুটিয়ে তোলা হবে এই গল্পে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। 

'হইচই' সিজন ৭-এর অনুষ্ঠানে সোনালি শাড়িতে ঝলমলে হয়ে এসেছিলেন মিমি। মঞ্চে দাঁড়িয়ে পরিচালক আভাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক বিষয়ও। যদিও ঘটনাটি খুব পুরনো নয়, তবে বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতি। এই ঘটনা যে সময়ের, তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। সেই কারণেই সাম্প্রতিক ঘটনা হলেও এটাকে পিরিয়ড গল্পের মতো করেই তৈরি করা হয়েছে বলে মত প্রযোজকের। 

এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। 

অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব সিরিজ বুনছেন ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Saurav Das), অর্পণ ঘোষাল (Arpan Ghosal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-কে নিয়ে। নতুন এই ওয়েব সিরিজটির নাম অন্তরমহল (Antormahal)। এক অন্তঃসত্তা নারীকে নিয়ে এই গল্প। সম্পর্ক, দোষারোপ আর দুই নারীকে নিয়ে এই গল্প। 

আরও পড়ুন: Sachin Dev Burman: যুগ পেরিয়েও তাঁর সৃষ্টি ঝড় তোলে সঙ্গীতপ্রেমীদের মনে, জন্মবার্ষিকীতে শচীন দেব বর্মনকে শ্রদ্ধার্ঘ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget