এক্সপ্লোর

Mimi Chakraborty News: 'শুভ জন্মদিন সানসাইন', ছেলেকে আদর করে কেক খাইয়ে দিলেন মিমি!

হাজির জন্মদিনের কেক। নতুন পোশাকে তৈরি বার্থডে বয়ও। তাকে জড়িয়ে ধরে, আদর করে কেক খাইয়ে দিচ্ছেন মিমি চক্রবর্তী। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ সাংসদ। ক্যাপশানে লিখলেন, 'শুভ চতুর্থ জন্মদিন আমার সানসাইন। মা তোমাকে ভালোবাসে।'

কলকাতা: হাজির জন্মদিনের কেক। নতুন পোশাকে তৈরি বার্থডে বয়ও। তাকে জড়িয়ে ধরে, আদর করে কেক খাইয়ে দিচ্ছেন মিমি চক্রবর্তী। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ সাংসদ। ক্যাপশানে লিখলেন, 'শুভ চতুর্থ জন্মদিন আমার সানসাইন। মা তোমাকে ভালোবাসে।' আজ মিমির পোষ্যের জন্মদিন, নাম ম্যাক্স। সেই উপলক্ষ্যেই আদরমাখা ভিডিও পোস্ট করলেন সাংসদ। মিমির আরও এক পোষ্য রয়েছে।  লকডাউনে গৃহবন্দী হয়ে বেশিরভাগ সময়ই এদের সঙ্গে কাটিয়েছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় পোষ্যদের সঙ্গে খেলায় মত্ত মিমি।
সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির নতুন মিউজিক অ্যালবাম, 'তোমার খোলা হাওয়া'। এর আগেও গানের শুরে অনুরাগীদের মুগ্ধ করেছেন মিমি। সেও ছিল রবীন্দ্রসঙ্গীত। ফের মিউজিক ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়ে রবীন্দ্রসঙ্গীতকেই বাছলেন সাংসদ। মিমি বলছেন, ''তোমার খোলা হওয়া এমন একটা গান, যেটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। ছোটবেলা থেকেই এই গানটা আমার ভীষণ প্রিয়। বহুবার আনমনেও এই গানটা গুনগুন করেছি আমি। এই মিউজিক ভিডিওর সাফল্যের পিছনে আমার গোটা টিমের পরিশ্রম রয়েছে। সবাই খুব ভালো কাজ করেছেন।'' শুধু গান নয়, মিউজিক ভিডিওতে তাক লাগিয়েছে দৃশ্যপটও। গোটা ভিডিওটাই শ্যুট হয়েছে সুন্দরবনের মৌসুনী দ্বীপে। মিমি বলছেন, '' আমরা ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গেরই কোনও একটা সুন্দর জায়গায় এই গানের শ্যুটিংটা করব। সেই কথা ভাবতে ভাবতেই আমাদের মাথায় আসে মৌসুনী দ্বীপের কথা। আমাদের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সৌন্দর্য্যকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। এর ফলে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আরও বেশি ভ্রমন করতে আসবেন। এতে লাভবান হবে আমাদের পর্যটন। শ্যুটিং করতে গিয়ে আমরা এমন অনেক দ্বীপে গেছি যেগুলো মাঝে মাঝেই জেগে ওঠে সমুদ্রের মধ্যে। আবার প্রকৃতির খেয়ালে এক রাতের তলিয়ে যায় জলের তলায়।'' বড়দিনকেই মিমি গানের মুক্তির আদর্শ দিন হিসাবে বেছে নিয়েছেন মিমি। তাঁর মতে, উৎসব আনন্দের দিনে মানুষের মন ছুঁয়ে যাবে 'তোমার খোলা হাওয়া'। এখানেই শেষ নয়, অনুরাগীদের জন্য আবারও নতুন মিউজিক ভিডিও নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন মিমি। সদ্য দুবাই সফর থেকে ফিরেছেন নায়িকা। এখনও ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে তাঁর ছুটি কাটানোর ঝকঝকে ছবি।  মিমির নতুন ভিডিও দেখে অনুরাগীদের সঙ্গে সঙ্গে মুগ্ধ টলিউডের অন্যান্য নায়িকারাও। ঋতাভরী চক্রবর্তী থেকে শুরু করে ঐন্দ্রিলা সেন, পার্নো মিত্রও। কমেন্টে ম্যাক্সকে ভালোবাসা জানান তাঁরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget