এক্সপ্লোর

ভুয়ো ভ্যাকসিনেশন উদ্যোগ! খপ্পরে মিমিও!

গিয়েছিলেন করোনা ভ্যাকসিন নিয়ে সচেতনতা প্রচার করতে, কিন্তু ফল হল উল্টো! কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের টিকা নিয়ে প্রতারিত মিমি চক্রবর্তীও! ভ্যাকসিনের বদলে শরীরে গেল পাউডার গোলা জল! স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সাংসদও!

কলকাতা: গিয়েছিলেন করোনা ভ্যাকসিন নিয়ে সচেতনতা প্রচার করতে, কিন্তু ফল হল উল্টো! কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের টিকা নিয়ে প্রতারিত মিমি চক্রবর্তীও! ভ্যাকসিনের বদলে শরীরে গেল পাউডার গোলা জল! স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সাংসদও!

গত মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেসন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমিকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। ভ্যাকসিনেসন ড্রাইভে উপস্থিত হয়ে নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা।

মিমি বলছেন, ' আমায় বলা হয়েছিল, জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের উদ্যোগে একটা ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমি গেলে সবাই উৎসাহিত হবে। কাজটা ভালো মনে করেই আমি সেখানে যাই। সিদ্ধান্ত নিই আমি নিজেও সেখানে ভ্যাকসিন নেব। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেই আমার খটকা লাগে। মোবাইলে কোনও মেসেজ আসেনি আমার। সংস্থাটির তরফে বলা হয়, একটু বাদে আসবে। আমি সার্টিফিকেট চাই। তখন বলা হয়, আপনি বাড়ি পৌঁছতে পৌঁছতে সার্টিফিকেট চলে যাবে। কাছেই আমার বাড়ি। ফিরে এসেও সার্টিফিকেট পাইনি। আমার অফিস থেকে লোক সার্টিফিকেট চাইতে গেলে বলা হয় কয়েকদিন সময় লাগবে। কোউইন অ্যাপেও ভ্যাকসিনেসন রেজিস্টার্ড হয়নি।'

সরকারি নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজে সমস্ত তথ্য চলে আসে। কোউইনের ওয়েবসাইটে পাওয়া যায় সার্টিফিকেটও। এর একটিও না মেলায় সন্দেহ হয় অভিনেত্রীর। মিমি বলছেন, 'আমি তারপর খোঁজ নিই। ওখানে যারা যারা ভ্যাকসিন নিয়েছিল কেউই সার্টিফিকেট পায়নি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝেই আমি সঙ্গে সঙ্গে ওই ড্রাইভ বন্ধ করানোর ব্যবস্থা করি ও প্রশাসনের সহায়তায় থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ভিত্তিতে একজন গ্রেফতারও হয়েছে।'

পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। ঘটনার গুরুত্ব বুঝে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েয়ে তদন্তও।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget