এক্সপ্লোর

Covid-19 Vaccination Drive: রূপান্তরকামীদের জন্য ভ্যাকসিনেশনের উদ্যোগ, একসঙ্গে টিকা নেবেন মিমিও

করোনা পরিস্থিতি থেকে শুরু করে ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তবে এবার তাঁর ভূমিকা একটু অন্যরকম। করোনাকালে আজ একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গোটা দিন চলবে ভ্যাকসিনেস ড্রাইভ। তবে এই আয়োজন কেবলমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য। তাঁদের সঙ্গে ভ্যাকসিন নেবেন মিমি চক্রবর্তী। 

কলকাতা: করোনা পরিস্থিতি থেকে শুরু করে ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তবে এবার তাঁর ভূমিকা একটু অন্যরকম। করোনাকালে আজ একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গোটা দিন চলবে ভ্যাকসিনেস ড্রাইভ। তবে এই আয়োজন কেবলমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য। তাঁদের সঙ্গে ভ্যাকসিন নেবেন মিমি চক্রবর্তী। 

আজ কেএমসি বিল্ডিং, কসবা, শান্তিপল্লিতে একটি বেসরকারী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্প। সেখানেই আজ উপস্থিত থাকবেন মিমি। প্রাইড মান্থ (ভালোবাসার মাস)-এ নিজের কেন্দ্রের মানুষদের মধ্যে সচেতনতা প্রচারের মিমির এই উদ্যোগ। তবে কেবল রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষই নয়, যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরাও আজ ভ্যাকসিন নিতে পারবেন এখানে। ভ্যাকসিন দেওয়া হবে কিছু দুঃস্থ মানুষদেরও। 

আজ সবার সঙ্গেই শান্তিপল্লিতে উপস্থিত থাকবেন মিমি। তিনি নিজেও ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন আজই। মিমি জানিয়েছেন, ভ্যাকসিনগুলি সম্পূর্ণ নিরাপদ এই বার্তা দিতে আজ এখানে এসে সবার সঙ্গে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইয়াস ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গিয়েছিল তাঁকে। নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করার কাজ করতে আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে ত্রাণ বিলি থেকে শুরু করে সবরকম কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিলেন মিমি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার মাস নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কখনও হলুদ, কখনও সবুজ আবার কখনও নীল, সাত রঙের আলোর আভা ছড়িয়ে পড়ছে মিমির মুখে। নিজের ছন্দে মগ্ন মিমি। নেপথ্যে বাজছে আমেরিকান গায়ক ট্র্যাভিস স্কটের জনপ্রিয় গান ‘গুসবাম্পস’। জুন মাসকে লিঙ্গভেদরেখাহীন প্রেমের মাস বসে ঘোষিত করেছে আমেরিকা। নিজের নতুন ভিডিওতে সমস্ত বাধার উর্ধ্বে উঠে ভালোবাসার বার্তাই দিলেন মিমি। লিখলেন, ' তোমরা যাদের আমি চিনি অথবা চিনি না, দেখা হয়েছে অথবা হয়নি, তাদের সবাইকে বলছি, তোমাদের ভালোবাসা উদযাপন করা হয়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget