এক্সপ্লোর

Mimi Chakraborty Update: দীপাবলিতে ঘরোয়া সাজে শুভেচ্ছা মিমির, প্রশংসা করলেন মুগ্ধ নুসরত

কখনও ঘরোয়া সাজ আবার কখনও ঝলমলে লেহঙ্গায় তিনি নজরকাড়া। দীপাবলিতে দু-দফায় জমকালো ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী।

কলকাতা: কখনও ঘরোয়া সাজ আবার কখনও ঝলমলে লেহঙ্গায় তিনি নজরকাড়া। দীপাবলিতে দু-দফায় জমকালো ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী। 

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। সেখানে দেখা যায় সাদা-গোলাপি লেহঙ্গায় ঝলমল করছেন তিনি। খোলা চুল, সঙ্গে ভারি, হার, চুড়ি, টিকলি সহ একাধিক গয়নায় সেজেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিমি লিখেছেন, 'আলোর উৎসব। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।' এরপর কালীপুজোর রাতে হালকা সাজে বাড়ির বারন্দায় আরও কিছু ছবি পোস্ট করেন মিমি। গোলাপি পোশাকে হালকা সাজেও ঝলমলে দেখাচ্ছিল তাঁকে। মিমির হাতে দেখা গেল প্রদীপ। মিমি লিখছেন, 'সবসময় আলো থাকুক।' মিমির ছবির কমেন্টে নুসরত জাহান লেখেন, 'সুন্দর'। ভালোবাসার চিহ্ন এঁকে দেন আবীর চট্টোপাধ্যায়।

সদ্য মৈনাক ভৌমিকের ছবি 'মিনি'-র শ্যুটিং শেষ করেছেন মিমি। ছবির শ্যুটিং সেট থেকে মাঝে মধ্যেই মিষ্টি ছবি পোস্ট করতেন অভিনেত্রী। শ্যুটিংয়ের শেষ দিনেও একাধিক ছবি, ভিডিও শেয়ার করেন মিমি। গোটা টিমের সঙ্গে একসঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কী বললেন মিমি চক্রবর্তী? 'পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। যাতে ছবিটা তাড়াতাড়ি শেষ করে আপনাদের জন্য প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারি।' ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায় কেমন? অভিনেত্রীর কথায়, 'পুঁচকি, অর্থাৎ আমাদের মিনি, খুব ভাল কাজ করেছে। আমরা সকলেই খুব উত্তেজিত ও আশাবাদী।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাড়ির লক্ষ্মীপুজোর ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। ঝলমলে সাজ আর ভারী গয়নায় লক্ষ্মীপুজোয় সন্ধেতে সেজেছিলেন অভিনেত্রী সাংসদ। মিমির কসবার আবাসনেই লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছিল। কেবল মিমি নয়, পুজোয় উপস্থিত ছিলেন মিমির মাও। নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন করেন মিমি। অঞ্জলি দেন, অংশ নেন পুজোতেও। কেবল এই বছর নয়, প্রতি বছরই মিমির বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়। শাড়ি সাজে অগ্রণী ভূমিকা পালন করেন মিমি। 

 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget