এক্সপ্লোর

মৈনাক ভৌমিকের নতুন ছবিতে বন্ধুত্বের গল্প বলতে আসছেন মিমি

মৈনাক ভৌমিকের পরিচালনায় এর অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছেন মিমি চক্রবর্তী।

কলকাতা: বন্ধুত্বের বয়স হয় না। সমবয়সী নয়, বন্ধুত্বে বোধহয় সবচেয়ে জরুরী মনের মিল। মৈনাক ভৌমিকের পরিচালনায় এর অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছেন মিমি চক্রবর্তী। আর এই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা। ছবির নাম 'মিনি'

হালকা হলুদ টি শার্ট আর মাথার হেয়ার ব্যান্ড। ঠোঁটের ওপর গোঁফের মত করে ধরা পেনসিল। ঠিক ছোটবেলার খেলার মত। নতুন ছবিতে মিমি চক্রবর্তীর প্রথম লুকেই ছিল চমক। চিত্রনাট্যে মিমির নাম তিতলি। আর তার পাশেই স্কুলের পোশাকে, দুটো ঝুঁটি বেধে বসে ছোট্ট অয়না চট্টোপাধ্যায়। তার ঠোঁটের ওপরেও একইভাবে ধরা পেনসিল। ছবির নাম ভূমিকায় রয়েছে এই একরত্তিই। গল্পের নাম 'মিনি'। মৈনাক ভৌমিকের পরিচালনায় এই প্রথমবার কাজ করবেন মিমি চক্রবর্তী।

আজই প্রকাশ পেল নতুন ছবির প্রথম লুক। পোস্টারেই আঁচ করা যায়, ছবির গল্প আবর্তিত হবে তিতলি ও মিনি-র অসমবয়সী বন্ধুত্বকে ঘিরেই। প্রিয় বন্ধু হওয়ার মধ্যে কোনও বয়সের সীমরেখা হয় না, সেই বার্তাই দিতে পর্দায় আসছে 'মিনি'। মিমি ও অনন্যা ছাড়াও এই ছবিতে রয়েছে একাধিক তারকা। খুব তাড়াতাড়ি নতুন ছবির শ্যুটিং শুরু করবেন মৈনাক।

অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা (স্মল টক আইডিয়াজ) ও এমকে এন্টারটেনমেন্ট। নতুন এই সফর নিয়ে উৎসাহী তাঁরাও।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছোটবেলার খেলার একটি ছবি পোস্ট করেছিলেন মিমি। সবুজ মাঠের মধ্যে গাছের ডালে দড়ি দিয়ে বাঁধা টায়ার। সেটাকেই দোলনা হিসাবে ব্যবহার করে দুলছেন মিমি চক্রবর্তী। এক টুকরো ছোটবেলা যেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন মিমি। ক্যাপশানে লিখেছিলেন 'আমার ভিতরের ছোট শিশুটা, যার কখনও বয়স হয় না, সেটাকে বার বার ফিরিয়ে আনতে ভালো লাগে আমার।' সেই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, 'যাঁরা আমায় চেনেন এটা জানেন।'

মিমির সেই পোস্টেই কি ছিল তাঁর নতুন চরিত্রের ইঙ্গিত? আপাতত রুপোলি পর্দায় ছোট্ট 'মিনি'-র সঙ্গে বন্ধুত্ব করতে দিন গুনছেন 'তিতলি' মিমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget