এক্সপ্লোর

মুক্তি পাওয়ার আগে প্রকাশ্যে ‘মিশন মঙ্গল’-এর দ্বিতীয় ট্রেলার

প্রথম ট্রেলারে সামনে এসেছিল মঙ্গল অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র বিভিন্ন ওঠাপড়ার মুহুর্ত। দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে ছবির বিভিন্ন মজার সিকোয়েন্স।

মুম্বই: ‘পুরি দুনিয়া সে কহো, কপি দ্যাট’ ‘মিশন মঙ্গল’ ছবির প্রথম ট্রেলার সামনে আসার পর, দর্শকদের মন কেড়েছিল এই লাইনটাই। এবার সামনে এল অক্ষয় কুমারের সায়েন্স ফিকসনের নতুন ট্রেলার। অক্ষয় ছাড়াও ছবিতে দেখা যাবে বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিংহ, কীর্তি কুলহারি, নিত্যা মেনেন, শরমন যোশী, এইচ জি দত্তাত্রেয়কে। ফিকসন, আর নাটকীয়তার মোড়কে ভারতের মঙ্গল অভিযানের গল্প বলবে ‘মিশন মঙ্গল’। প্রথম ট্রেলারে সামনে এসেছিল মঙ্গল অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র বিভিন্ন ওঠাপড়ার মুহুর্ত। দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে ছবির বিভিন্ন মজার সিকোয়েন্স। সেখানে কোথাও অক্ষয় গড় হয়ে প্রনাম করছেন বিদ্যাকে, আবার কখনও মিশন বাতিলের খবর দিয়ে লাড্ডু খাচ্ছেন। অন্যদিকে বিদ্যা রিক্সাচালককে প্রশ্ন করছেন- ‘মার্স যাওগে ভাইয়া?’ কোথাও নির্মল হাস্যরস, আবার কোথাও বারবার ব্যর্থতার হতাশা, অনুভূতি আর বিজ্ঞান মিলে একেবারে জমজমাট ‘মিশন মঙ্গল’ ছবির দ্বিতীয় ট্রেলার।
অক্ষয় কুমার সিনেমায় বিজ্ঞানী রাকেশ ধবনের চরিত্রে অভিনয় করেছেন, যিনি মহাকাশযানের উৎক্ষেপনের দায়িত্বে ছিলেন। জগন শক্তি পরিচালিত এই সিনেমার সহ-প্রযোজক ‘প্যাডম্যান’-এর ডিরেক্টর আর বল্কি। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘মিশন মঙ্গল’। আর তার আগেই পরপর জমাটি এই ট্রেলার দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে বলেই আশা টিম ‘মিশন মঙ্গল’-এর।

সেরা শিরোনাম

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget