এক্সপ্লোর

Mithun Chakraborty: প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি দেবী, স্মৃতিচারণায় শিলাজিৎ

Mithun Chakraborty's Mother Passes Away : সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা লেখা শেয়ার করে স্মৃতিচারণ করেছেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। ছোটবেলায় নাকি মাত্র ২ জনকে ভয় পেতেন শিল্পী

কলকাতা: মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুনের মা শান্তিরানি চক্রবর্তী। এক সময়ে কলকাতার জোড়াবাগানের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন শান্তিরানি দেবী। পরবর্তীকালে ছেলের সঙ্গে থাকতেন মুম্বইয়ে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চক্রবর্তী পরিবারে।

একাধিকবার নিজের জীবনে মায়ের অবদানের কথা স্বীকার করে নিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর প্রয়াণে অবশ্য অভিনেতার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিরকালই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন তিনি। অন্যথা হল না এবারেও। তবে এই খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী অনেকেই। 

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা লেখা শেয়ার করে স্মৃতিচারণ করেছেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। ছোটবেলায় নাকি মাত্র ২ জনকে ভয় পেতেন শিল্পী। একজন তাঁর সেজোমাসি, অন্যজন মিঠুন চক্রবর্তীর মা। শিলাজিতের শান্তি দিদা। শিল্পীর মা শান্তি মাসি বলে ডাকতেন তাঁকে আর সেটা শুনে মাঝে মাঝে ভুল করে সেটাই বলে ফেলতেন শিলাজিৎও। 

শিল্পী লিখছেন, 'দিদার চোখের দিকে তাকালেই কেমন একটা অনুভূতি হত। ওঁর ঢলঢলে চোখে একটা সম্মোহনী দৃষ্টি ছিল। মা তো বদমায়েশি করলেই ভয় দেখাতেন, 'শান্তি দিদা কে বলে দেব' এটা বলে। এই দিদা রত্নগর্ভা। খুব কষ্টে মানুষ করেছিলেন তার তিন মেয়ে আর এক ছেলেকে। ছেলে বিখ্যাত হয়ে যাওয়ার পরে, তিনি আমাদের পাড়ার লোক বলেই অহঙ্কারে ফেটে পড়তাম আমরা। কিন্তু শান্তি দিদা বদলাননি। ছেলে বিশ্ব বিখ্যাত হওয়ার পরেও কোনোদিন বোঝা যায়নি উনি সুপারস্টার মিঠুনের মা। আমার ছোটোবেলার ভাল লাগার চরিত্র দের মধ্যে উনি ছিলেন একজন।'

সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর মায়ের একটু পুরনো ছবিও শেয়ার করে নিয়েছেন শিলাজিৎ। ছেলের খ্যাতির গর্ব কখনও ছুঁতে পারেনি তাঁকে। হয়তো সেই গর্ব, অহংকার তিনি রেখে দিতেন মনের মধ্যেই। চিরকার ভীষণ সাদামাটা জীবনযাপন করেছেন শান্তিরানি চক্রবর্তী। শেষ বয়সে তিনি থাকতেন ছেলের কাছেই। 

শিলাজিৎ আরও লিখেছেন, 'উনি মাথায় হাত দিলে মনে হত, শান্তি পেলাম। শান্তি দিদা চলে গেল।মায়ের যথারীতি মনটা ভাল নেই। পুরনো অ্যালবাম থেকে এই ছবিটা মা পাঠালেন আমাকে। দেখা হতো না ,কিন্তু মনে থাকতেন, খবর নিতাম। মনটা খারাপ হয়ে গেল। পৃথিবী একজন মাকে হারাল । এমন স্নেহময়ী  মানুষ আমি খুব কম দেখেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget