এক্সপ্লোর

Mother's Day Exclusive: সিনেমা দেখা, রেস্তোরাঁয় যাওয়ার সঙ্গী মা, সন্দীপ্তা বলছেন, 'শাসন নয়, ওঁরা আমার বন্ধু'

Sandipta Sen Exclusive: বাবা-মাকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলছেন, 'ছোটবেলা থেকে আমার বাবা-মা আমায় খুব বেশি শাসন করেছেন বা পরিচালনা করার চেষ্টা করেছেন বলে মনে পড়ে না...'

কলকাতা: অভিনয়ের বাইরে তিনি ভালবাসেন পরিবারের সঙ্গে থাকতে। সিনেমা দেখতে যাওয়া, রেস্তোরাঁয় খাওয়া.. সব কিছুতেই তাঁর প্রিয় সঙ্গী মা। ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত মা-বাবা তাঁর অভিভাবক কম, বন্ধু ছিলেন বেশি। সময়ের সঙ্গে সঙ্গে তাই কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। 'মাদার্স ডে'-তে তাই কোনও একজন নয়, সন্দীপ্তা সেনের (Sandipta Sen)-এর গলায় শোনা গেল, তাঁর জীবনের সঙ্গে বাবা-মা দুজনেরই বেঁধে বেঁধে থাকার গল্প। 

সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন সন্দীপ্তা। বাবা-মাকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলছেন, 'ছোটবেলা থেকে আমার বাবা-মা আমায় খুব বেশি শাসন করেছেন বা পরিচালনা করার চেষ্টা করেছেন বলে মনে পড়ে না। আমায় ঠিক-ভুলটা বুঝিয়ে দিতেন, তারপর বলতেন, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজে নাও। ছোটবেলায় রাগ হত খুব, মনে হত, এত গুরুত্ব দায়িত্ব আমার ওপরেই কেন? পরবর্তীকালে, যখন সাইকোলজি পড়েছি, বুঝেছি.. এটাই সঠিক পেরেন্টিং। ওঁদের ওপর শ্রদ্ধা বেড়ে গিয়েছে। আমায় কখনও পড়াশোনা করার জন্য শাসন করেননি বাবা-মা। এমনকি, যখন পড়াশোনা ছেড়ে অভিনয়ের পেশা বেছে নিয়েছি, তখনও বাড়ির তরফ থেকে কোনও বাধা পাইনি। বরং বাবা-মা বলেছেন, যেটাতে আমি ভাল থাকি, সেটাই করতে। কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, ভীষণ সমর্থন পেয়েছি আমার প্রতিটা কাজেই। বাবা-মা সবসময় বলতেন, নিজে সিদ্ধান্ত নাও। ভুল হলে পড়ে যাবে, তারপর নিজেই ওঠার চেষ্টা করবে। তারপরেও না পারলে তো আমরা আছিই।'

সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে। কখনও বাবা-মাকে পর্যাপ্ত সময় দিতে না পারার জন্য আফশোস হয়? সন্দীপ্তা বলছেন, 'আমি সবসময় চেষ্টা করি, বাবা-মাকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। শ্যুটিংয়ের পরে সবসময় চেষ্টা করি বাড়ি ফেরার, পরিবারের সঙ্গে সময় কাটানোর। বাবা-মায়ের অনেক বন্ধু রয়েছেন, সত্যি বলতে ওঁরা আমার থেকে তেমন সময় প্রত্যাশাও করেন না। তবে আমার নিজের খুব খারাপ লাগা থাকে বাবা-মাকে সময় দিতে না পারলে।'

মাকে দেওয়া বিশেষ কোনও উপহারের কথা মনে পড়ে? সন্দীপ্তা হেসে বললেন, 'মা-রা সবসময়, সব উপহারেই খুশি হন। আলাদা করে কিছু মনে পড়ছে না। তবে হ্যাঁ, আমি আর মা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি সিনেমা দেখতে বা খেতে। বাবা অনেক সময় যেতে চান না। তখন আমি আর মা বেরিয়ে বাবাকে সেলফি তুলে পাঠাই। বাবার সেটা দেখে একটু হিংসে হয়। মা তাতে ভীষণ মজা পান কিন্তু।' 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget