এক্সপ্লোর

কেরিয়ার থেকে শুরু করে প্রেম, আলিয়ার সঙ্গে সম্পর্ক, রণবীরকে আগলে রেখেছেন মা নীতুই

সম্প্রতি ঋষি কপূর প্রয়াত হয়েছেন। নীতু-রণবীরকে কঠিন সময় পার করতে হচ্ছে। তবে খারাপ সময়েও মা-ছেলে একে অপরকে আগলে রেখেছেন।

মুম্বই: ছেলেকে চোখে হারাচ্ছেন মা। বলিউডে এরকম নজির রয়েছে বেশ কয়েকটা। যেমন রণবীর কপূর ও নীতু সিংহ কপূর। সম্প্রতি ঋষি কপূর প্রয়াত হয়েছেন। নীতু-রণবীরকে কঠিন সময় পার করতে হচ্ছে। তবে খারাপ সময়েও মা-ছেলে একে অপরকে আগলে রেখেছেন। রণবীর বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন যে, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতুর ভূমিকা অপরিসীম। ঋষির সঙ্গে খুব একটা অন্তরঙ্গতা ছিল না রণবীরের, যে কথা ঋষিও একাধিকবার বলেছেন। তবে বাবার সঙ্গে ছেলের যোগসূত্র হয়ে দাঁড়াতেন নীতু। এরকম একাধিক বার হয়েছে যখন ঋষিকে কোনও কথা সরাসরি জানাতে পারেননি রণবীর, মায়ের সাহায্য নিয়েছেন। পরে ঋষি যখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, তখন অবশ্য রণবীর ছুটে গিয়েছিলেন বাবার কাছে এবং বি টাউনের খবর, পুরোটাই হয়েছিল নীতুর উদ্যোগে। বরাবরই মাদার্স বয় রণবীর। অভিনেতা নিজেও সেকথা একাধিকবার বলেছেন। জানিয়েছেন, মাকে কষ্ট দেওয়ার কথা তিনি ভাবতেও পারেন না। নীতু মনে করেন রণবীর খুব কোমল স্বভাবের। তাই কাউকে কষ্ট দিতে পারেন না। তাই অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেললে রণবীর নিজেও নাকি খুব যন্ত্রণাবিদ্ধ হন। কেরিয়ার থেকে শুরু করে প্রেম, আলিয়ার সঙ্গে সম্পর্ক, রণবীরকে আগলে রেখেছেন মা নীতুই ঋষি-নীতুর দুই সন্তান। মেয়ে ঋদ্ধিমা বয়সে রণবীরের চেয়ে দুই বছরের বড়। নীতু এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, রণবীর তাঁকে প্রায়ই জিজ্ঞেস করেন দুই সন্তানের মধ্যে নীতু কাকে বেশি ভালবাসেন। নীতু মজা করে ঘুরিয়ে জবাব দিতেন, ‘শুধু মনে রেখো ঋদ্ধিমা তোমার চেয়ে দুবছর আগে পৃথিবীতে এসেছে। তাই ওকে ভালবাসার জন্য দুবছর বাড়তি সময় পেয়েছি।’ কেরিয়ার থেকে শুরু করে প্রেম, আলিয়ার সঙ্গে সম্পর্ক, রণবীরকে আগলে রেখেছেন মা নীতুই সংবাদমাধ্যমে জোর জল্পনা যে, নীতুর পছন্দ হয়নি বলে রণবীরের একাধিক সম্পর্ক ভেঙে গিয়েছে। যদিও রণবীর সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীরের বিচ্ছেদের সময়ও অনেকে নীতুর দিকে আঙুল তুলেছিলেন। বলা হয়, নীতুর মত ছিল না বলে ক্যাটরিনার সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন রণবীর। এমনকী, নীতু একবার একটি ছবি পোস্ট করার সময় ক্যাটরিনাকে ক্রপ করে বাদ দিয়েছিলেন, যা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। তবে রণবীরের বর্তমান প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভট্টকে মেনে নিয়েছেন নীতু। বলা হয়, সে কারণেই কপূর পরিবারের অন্দরমহলে আলিয়ার অবাধ গতিবিধি।  আলিয়ার সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দেন নীতু। একে অপরের ছবি লাইক করেন। কমেন্টও করেন। ঋষির প্রয়াণের সময়ও কপূর পরিবারের পাশে ছিলেন আলিয়া।

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget