এক্সপ্লোর

'Padatik' Teaser Out: জন্মশতবর্ষে বড়পর্দায় মৃণাল সেনের জীবন-লড়াই-দর্শন, চঞ্চল চৌধুরী অভিনীত 'পদাতিক' টিজার প্রকাশ্যে

'Padatik': পরিচালক বলেন, 'এই 'পদাতিক' ছবি তৈরির ক্ষেত্রেও মৃণাল সেনের সূক্ষ্ম সিনেম্যাটিক শৈলী অনুসরণ করে 'জাম্প কাটস', 'ফ্রিজ', ক্যামেরার চালনা...'র ব্যবহার করা হয়েছে।

কলকাতা: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'পদাতিক' ছবির টিজার ('Padatik' Teaser Out)। মৃণাল সেনের  (Mrinal Sen) ভূমিকায় যখন প্রথম প্রকাশ্যে এসেছিল তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) লুক, রীতিমতো সাড়া ফেলে তা। এবার সেই ছবির ঝলক এল প্রকাশ্যে। সাদাকালো ও রঙিনের মিশেলে কতটা নজর কাড়ল ঝলক?

প্রকাশ্যে 'পদাতিক' ছবির টিজার

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের মন জয় করার পর অবশেষে সাধারণ মানুষের জন্য প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'। প্রচার প্রক্রিয়া শুরু হল ছবির টিজার প্রকাশের মধ্যে দিয়ে। মঙ্গলবার নন্দনে 'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর তরফে প্রকাশ্যে আনা হল ছবির টিজার। হাজির ছিল গোটা 'পদাতিক' টিম। ছিলেন বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মনামী ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসুল হাসান। 

বাংলার চলচ্চিত্র দুনিয়ার কালজয়ী পরিচালকদের অন্যতম, শ্রদ্ধাশীল চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবি তৈরি করছেন সৃজিত। মুখ্য ভূমিকায় অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। তাঁর স্ত্রী, গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। টিজারে মিলল সাদাকালো সময়ের ঝলক। মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এল কয়েক ঝলকে।

 

এই ছবি নিয়ে পরিচালক সৃজিত বলেন, 'কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবন ও প্রায় ৭০ বছরব্যাপী সময়কালের ওপর নির্ভর করে একটি জীবনীমূলক কাজ। এখানে মৃণাল সেনের কাজ, সিনেমার ওপর তাঁর প্রবন্ধ, স্ত্রী-পুত্রের সঙ্গে তাঁর সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে বিশেষত সত্যজিৎ রায়ের তাঁর সম্পর্ক, এবং অবশ্যই তাঁর ছবির রাজনীতি এবং তাঁর আশেপাশের টালমাটাল সময় নিয়ে তাঁর প্রতিক্রিয়া সবটাই তুলে ধরা হয়েছে। 'পদাতিক' তৈরির ক্ষেত্রেও মৃণাল সেনের সূক্ষ্ম সিনেম্যাটিক শৈলী অনুসরণ করে 'জাম্প কাটস', 'ফ্রিজ', ক্যামেরার চালনা, স্টিল ও যে সমস্ত ফুটেজ পাওয়া গেছে তাই দিয়ে তৈরি। কালজয়ী পরিচালকের জন্মশতবর্ষে বিনম্র শ্রদ্ধা হিসেবে তৈরি 'পদাতিক'।'

আরও পড়ুন: 'Pherari Mon': অবিকল অগ্নি! ভোলাকে দেখে উন্মত্তের মতো খুঁজতে শুরু করে তুলসি, তারপর?

প্রযোজকের কথায়, 'এর আগে 'ফ্রেন্ডস কমিউনিকেশন' সত্যজিৎ রায়ের ওপর তৈরি কাল্পনিক জীবনী 'অপরাজিত', লেখিকা মহাশ্বেতা দেবীর ওপর 'মহানন্দা'র মতো ছবি প্রযোজনা করেছে। আমরা প্যাশন নিয়ে কাজ করি, এবং সবসময় সেটা অর্থ উপার্জনের জন্য নয়। সিনেমা আমাদের পরিচয়, আমরা সংরক্ষণযোগ্য ভাল মানের ছবি বানাই। আমার জন্য, সিনেমা শুধুই বিনোদন নয়, বরং শিল্প ও সংস্কৃতি। এই ছবিতে দর্শক চোখের সামনে মৃণাল সেনের লড়াই, তাঁর জীবন, তাঁর দর্শন, সিনেমার প্রতি তাঁর দৃষ্টিকোণ, তাঁর কঠিন সময়, সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সঙ্গে সম্পর্ক সবটাই দেখতে পাবেন। সেই সময়কালটাকে আমরা তৈরি করেছি, যেখানে দর্শক টাইম মেশিনে করে ফেরত যেতে পারবেন এবং সেই সময়টা কেমন ছিল দেখতে পারবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
Sonam Wangchuk: '১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
'১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
Aamir Khan: ''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?

ভিডিও

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?
Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget