এক্সপ্লোর

Salman Khan: ঈদে আমির খানের সঙ্গে ফ্রেমবন্দি সলমন খান, জানালেন শুভেচ্ছাও

Salman Khan News: ছবি মুক্তির সন্ধেতেই ঈদের উৎসবে সামিল বলিউডের 'ভাইজান'। আমিরের সঙ্গে ছবি শেয়ার করে নেন তিনি। বলিউডের দুই 'খান'-কে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও

কলকাতা: আমির খানের (Amir Khan) সঙ্গে ফ্রেমবন্দি 'ভাইজান' সলমন খান (Salman Khan)। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন সলমন ও আমির। আজই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি  'কিসি কা ভাই, কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)।

ছবি মুক্তির সন্ধেতেই ঈদের উৎসবে সামিল বলিউডের 'ভাইজান'। আমিরের সঙ্গে ছবি শেয়ার করে নেন তিনি। বলিউডের দুই 'খান'-কে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hegde)। এই ছবির পোস্টারে আগেই নজর কেড়েছিল সলমনের নতুন হেয়ারস্টাইল। তাঁর কাঁধ ছাপানো চুল এক নতুন লুক দিয়েছিল অভিনেতাকে। আজ সলমনের নতুন ছবি ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস, উত্তেজনা রয়েছেই। 

এক বিনোদন সংস্থার খবর অনুযায়ী, সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান', অগ্রিম বুকিংয়ে তিনটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে বুধবার সাড়ে তিনটে পর্যন্ত ২৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। সলমন খানের ছবির হিসেবে এই সংখ্যা বেশ কম মনে হলেও, একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি ইদের আবহে ওয়াক-ইন ক্রাউড পাওয়া যাবে প্রচুর, অর্থাৎ যাঁরা অগ্রিম টিকিট না কেটে দিনের দিন টিকিট কেটেই সিনেমা দেখতে হলে যাবেন। গোটা সপ্তাহান্তের নিরিখে ছবির ভাগ্য় নির্ধারণ করা যাবে।

অন্যদিকে, একাধিক রিপোর্ট এটাও বলছে যে সাম্প্রতিককালের সফল ছবি 'ভুল ভুলাইয়া ২' ও 'আর আর আর'-এর সঙ্গে তুলনা করলে সলমনের এই ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা অত্যন্তই কম। অন্যদিকে, 'ভোলা', 'শামশেরা', 'ভেড়িয়া' ও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর মতো সিনেমার নিরিখে সলমনের নতুন ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা বেশ ভালই।

এই প্রথম ফারহাদ সামজি ও সলমন খান একসঙ্গে কাজ করছেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক বলেন, 'সলমন খানের একটি ছবি পরিচালনার জন্য আমি ২০ বছর অপেক্ষা করেছি। 'কিসি কা ভাই কিসি কি জান' পরিবেশনে রক্ত, ঘাম ও চোখের জল গেছে। আমার মনে আছে যখন আমাকে বলা হয়েছিল আমি ছবিটি পরিচালনা করব, আমি যেন হাতে চাঁদ পেয়েছিলাম।'

আরও পড়ুন: Aanjjan Srivastav Exclusive: কাজ করেছেন ভিকি কৌশলের সঙ্গে, বাংলায় ফিরে সৃজিত, কৌশিকের ছবিতে সুযোগ চান অঞ্জন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget