এক্সপ্লোর

Mrunal Thakur: শরীর নিয়ে কু-মন্তব্য, গর্জে উঠলেন ম্রুণাল ঠাকুর

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তিনি কিক বক্সিং প্র্যাকটিস করছেন। সেখানেই নানা কু-মন্তব্য করা কমেন্টে আসে। আর শরীর নিয়ে কটাক্ষ করায় মুখের মতো জবাবও দিয়েছেন অভিনেত্রী।

মুম্বই: সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দুই দিকই রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আম জনতা থেকে তারকারা নিজেদের নানা কিছু ভাগ করে নেন পছন্দের মানুষদের সঙ্গে। নেট মাধ্যমে তারকাদের অনুরাগীর সংখ্যাও নজর কাড়ে। আবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নানা খারাপ পরিস্থিতির মধ্যে যেমন পড়তে হয় সাধারণ মানুষকে, তেমনই পরিস্থিতির শিকার হতে হয় তারকাদেরও। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তারকারা অনেক কাছের হয়ে গিয়েছেন। আর এর ফলেই তাঁদের সরাসরি যেকোনও কথা বলতে পারেন নেট নাগরিকরা। সম্প্রতি শরীর নিয়ে কু-মন্তব্যের শিকার হতে হল 'জার্সি' (Jersey) অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur)।

সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি কিক বক্সিং প্র্যাকটিস করছেন। সেখানেই নানা কু-মন্তব্য করা কমেন্টে আসে। আর শরীর নিয়ে কটাক্ষ করায় মুখের মতো জবাবও দিয়েছেন অভিনেত্রী। ম্লুণাল ঠাকুরের পোস্ট করা ভিডিওতে চোখ রাখলে দেখা যাবে, তার কমেন্ট বক্সে অভিনেত্রীর শরীরকে কটাক্ষ করে নানা কু মন্তব্য করা হয়েছে। তার কোনওটির উত্তর অভিনেত্রী 'ধন্যবাদ ভাইয়া জি' বলে দিয়েছেন। আবার যখন এক নেট নাগরিক কমেন্টে তাঁকে লিখেছেন যে, 'নিম্নাংশ আরও একটু কমানো প্রয়োজন।' তখন সেই ট্রোলারকে জবাবে অভিনেত্রী লিখেছেন, 'কেউ এর জন্য টাকা পয়সা খরচ করে। কারও নিজেরই থাকে। আমাদের প্রত্যেকেরই দেখানোর অধিকার রয়েছে। আপনি নিজেরটাও দেখান।' শরীর নিয়ে নানা কু-মন্তব্যের বিভিন্ন স্ক্রিনশট তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, 'আপনাদের কারও কোনও ধারণা রয়েছে আমি ফিট থাকার জন্য কী কী করি? এটা আমার শরীর। আর আমি আমার শরীর নিয়ে যা কিছু তাই করতে পারি। আমি দেখাতেও পারি, ঢেকেও রাখতে পারি।'

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: চিনতে পারছেন? এই ছোট্ট ছেলেটিই আজকের জনপ্রিয় বলিউড অভিনেতা

প্রসঙ্গত, ম্রুণাল ঠাকুর ও শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৩১ ডিসেম্বর তারিখে। কিন্তু সেই সময় দেশে করোনার তৃতীয় ঢেউ চলায় দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছিল অথবা কম শতাংশ দর্শক নিয়ে খোলার অনুমতি পাওয়া যাচ্ছিল। ফলে 'জার্সি' ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়। জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'।

সেরা শিরোনাম

Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
Ranojoy Bishnu: শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?
শ্যুটিং করতে গিয়ে মাথা ঘুরছে, ভীষণ দুর্বল! অসুস্থ রণজয়, কী হয়েছে নায়কের?
Aamir Khan: বিয়ের পরে প্রথম করবা চৌথ আমির-গৌরীর, হাতে হাত রেখে সামিল হলেন বলিউডি উদযাপনের
বিয়ের পরে প্রথম করবা চৌথ আমির-গৌরীর, হাতে হাত রেখে সামিল হলেন বলিউডি উদযাপনের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget