এক্সপ্লোর

Shah Rukh Khan: এই প্রথম নয়, এর আগেও একাধিকবার শ্যুটিং ফ্লোরে আহত হয়েছেন কিং খান

SRK Injury: শ্যুটিং ফ্লোরে নাক থেকে গলগল করে রক্ত ঝরতে শুরু করে শাহরুখ খান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানে নাকে অস্ত্রোপচারও করতে হয় তাঁর।

নয়াদিল্লি: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত (Shah Rukh Khan Injured) হলেন বলিউডের বাদশাহ্ (Badshah)। লস অ্যাঞ্জেলসের (Los Angeles) শ্যুটিং ফ্লোরে নাক থেকে গলগল করে রক্ত ঝরতে শুরু করে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানে নাকে অস্ত্রোপচারও করতে হয় তাঁর। আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বই ফিরেছেন অভিনেতা। তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা।

শ্যুটিং ফ্লোরে আহত শাহরুখ

আমরা পর্দায় আমাদের প্রিয় চরিত্রদের নানা ধরনের স্টান্ট করতে দেখি, তাঁদের জয়ে আনন্দ পাই, তাঁদের প্রশংসা করি, সমালোচনাও করি। কিন্তু এই একেকটা দৃশ্য দর্শকের মনের মতো করে গড়ে তুলতে যে কঠিন পরিশ্রম করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের তা আমরা কেউই বিশেষ জানতে পারি না। 

বিভিন্ন অ্যাকশন দৃশ্যের (Action Scenes) শ্যুটিং করতে একাধিক অভিনেতা ও অভিনেত্রী বহুবার আহত হয়েছেন। অনেকের চোটই বেশ গুরুতর। অস্ত্রোপচার, সেলাই বিভিন্ন ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খানও। 

মঙ্গলবার শ্যুটিং ফ্লোরে আহত হন কিং খান। নাকে অস্ত্রোপচারও করতে হয় তাঁর। তবে এই প্রথম নয়, এর আগেও শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি। 

৩১ বছর ব্যাপী কেরিয়ারে অভিনেতা একাধিকবার আহত হয়েছেন শ্যুটিং ফ্লোরে। ২০১৭ সালে ছোটখাটো অস্ত্রোপচার হয় তাঁর। 'রইজ' (Raees) ছবির শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান অভিনেতা। ২০১৩ সালে 'চেন্নাই এক্সপ্রেস' (Chennai Express) ছবির শ্যুটিং শেষে অষ্টম অস্ত্রোপচার হয় তাঁর। ২০০৯ সালেও তাঁর অস্ত্রোপচার হয়, বাম কাঁধের পেশি ছিড়ে যাওয়া ঠিক করার জন্য। 

আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বলিউডে ৩১ বছর পার

সম্প্রতি শাহরুখ খান বলিউডে একত্রিশ বছর পার করেছেন। ২০২৩ সালের শুরু দুর্দান্তভাবে করেছেন কিং খান। প্রায় বছর চারেক পর বড়পর্দায় নায়কের চরিত্রে ফেরেন 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। এই ছবির আয় বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই বলিউডে লক্ষ্মীলাভ হয় কিং খানের হাত ধরে। চলতি বছরে তাঁর আরও দুটো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা 'জওয়ান' (Jawaan) ছবির। এই ছবিতে তাঁকে দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। বছর শেষে তাঁর 'ডাঙ্কি' (Dunki) মুক্তি পাওয়ার কথা। এই ছবির হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। এছাড়া সলমন খানের  (Salman Khan) 'টাইগার' (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতেও শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন
CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |
Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget