এক্সপ্লোর

Rani Mukerji: আরব সাগরের তীরেও বিষাদের সুর, দশমীতে সিঁদুর খেলা, ধুনুচি নাচে মাতলেন রানি

Mumbai মুম্বইয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে নর্থ বম্বে সর্বজনীনের পুজো। কার্যত মুখোপাধ্যায় পরিবারের পুজো বলে পরিচিত, নর্থ বম্বেতে প্রতিবারই চাঁদের হাট বসে।

অতসী মুখোপাধ্যায়, মুম্বই: নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় চাঁদের হাট। দশমীতে সিঁদুর খেলা, ধুনুচি নাচে মাতলেন রানি মুখোপাধ্যায়, কাজল। লোখন্ডওয়ালা দুর্গোত্‍সবে ভোগ বিলি করলেন অভিজিত্‍।

দশমীতে গঙ্গাপাড়ের মতোই আরব সাগরের তীরেও বিষাদের সুর। মাকে বরণ করে বিদায় জানানোর পালা। নর্থে বম্বে সর্বজনীনের পুজোয় সিঁদুর খেলতে দেখা গেল রানি মুখোপাধ্যায়কে। তারপর বোনেদের সঙ্গে গালে গাল ঠেকিয়ে তুললেন ছবিও।                                                 

মুম্বইয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে নর্থ বম্বে সর্বজনীনের পুজো। কার্যত মুখোপাধ্যায় পরিবারের পুজো বলে পরিচিত, নর্থ বম্বেতে প্রতিবারই চাঁদের হাট বসে। এবারও ব্যতিক্রম হয়নি। এই পুজোয় রানি মুখোপাধ্যায়, কাজলরা কার্যত ঘরের মেয়ের ভূমিকা নেন। এবারও ছেলেকে নিয়ে ভোগ বিতরণ করেছেন কাজল।                                            

ধুনুচি নাচে অংশ নিয়েছেন রানি। বুধবার লালপাড় সাদা শাড়িতে, দেবীকে বরণের পর, সিঁদুর খেলতেও দেখা গেল তাঁকে। অন্যদিকে, লোখন্ডওয়ালা দুর্গোত্‍সবে ভোগ বিতরণ করেন গায়ক অভিজিত্‍। পুজোর শেষ দিন নিজেও জমিয়ে খাওয়াদাওয়া করেন তিনি।                                                                                                    

আরও পড়ুন, দশেরায় বিরাট দুর্ঘটনা, জনতার ওপর আচমকাই পড়ল জ্বলন্ত রাবণ

অন্যদিকে, সিঁদুর খেলা, ধুনুচি নাচে সকলের সঙ্গে মিশে গেলেন টলিউডের সেলেব্রিটিরাও। হাজরা পার্কের মণ্ডপে দেবীবরণ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বিষাদের মাঝেই সিঁদুর খেলা, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময়। দশমীর বিকেলে সিঁদুর খেলা, দেবীবরণে জমজমাট ভবানীপুরের মল্লিকবাড়ি। পরিবারের সবার সঙ্গে আড্ডা, নাচে মাতলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ৯৮ বছরের ঐতিহ্য মেনে বলরাম বোস ঘাটে মল্লিক বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। বালিগঞ্জে সপরিবারে সিঁদুর খেলায় মাতেন অভিনেত্রী পাওলি দাম। 

দেবীবরণের পর সিঁদুরখেলা, নিয়ম মেনে বিসর্জন। উত্‍সবমুখর চারটে দিনের স্মৃতি আঁকড়ে, আবার একটা বছরের অপেক্ষা। 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget