এক্সপ্লোর

Ritabhari Chakraborty: বাবা সিদ্দিকির পার্টিতে আমন্ত্রিত ঋতাভরী, ফ্রেমবন্দি হলেন প্রীতি, আর্শিয়াদের সঙ্গে

Ritabhari Chakraborty News: বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বলিউডের তারকা সমাগম হলেও, তিনি কোনও বলিউড ব্যক্তিত্ব নন। মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে ৩ বার বিধায়ক হয়েছেন তিনি

কলকাতা: ফের বলিউডের তারকা সম্মেলনে একফ্রেমে ধরা দিলেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বাবা সিদ্দিকির (Baba Sillique)-র ইফতার পার্টিতে এই বছরও আমন্ত্রণ পেয়েছিলেন ঋতাভরী। কালো শাড়ি, খোল চুলে নজর কাড়ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা। 

এবারের বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), শেহনাজ গিল (Shehnaaz Gill), প্রীতি জিন্টা (Preeti Zinta) ও ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দার একঝাঁক তারকা। সেখানে হাজির ছিল ঋতাভরীও। কালো ডিজাইনার শাড়িতে, খোলা চুলে নজর কাড়ছিলেন ঋতাভরী।

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বলিউডের তারকা সমাগম হলেও, তিনি কোনও বলিউড ব্যক্তিত্ব নন। মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে ৩ বার বিধায়ক হয়েছেন তিনি। তবে বলিউডের তারকাদের সঙ্গে অগাধ ঘনিষ্ঠতা তাঁর। যখনই কোনও তারকা বিপদে পড়েছেন, তাঁকে সাহায্য করছেন বাবা সিদ্দিকি, এমনটাই বলেন সবাই। বাবা সিদ্দিকির পার্টির আমন্ত্রণ পাওয়া কার্যত বিনোদন দুনিয়ায় অলিখিত স্টেটাস সিম্বল। সোশ্যাল মিডিয়ায় পার্টির টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী।

বলিউডেও পরিচিত ঋতাভরী। এর আগে তিনি বলিউড তারকাদের সঙ্গে একাধিক ছবিও করেছেন।  সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র ট্রেলার। আর টলিউডের সেই ছবির ট্রেলার সাড়া ফেলল বলিউডেও! ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা। 

কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন। 'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। কেন? সেই উত্তর বোধহয় ইতিমধ্যে সবারই জানা। এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ফুল্লরা হয়ে ওঠার সফরটা নেহাৎ সহজ ছিল না ঋতাভরীর কাছে। একটা বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন ঋতাভরী। 

আর এই ছবির প্রশংসা করেছেন বলিউডের একাধিক অভিনেতা ও পরিচালকও। ঋতাভরীর এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন সকলেই। 'ফাটাফাটি'-র ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন বলিউডের অন্যতম ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ (Taran Adarsh)-ও। ট্রেলার মুক্তির পরে, এই সাফল্যে উচ্ছ্বসিত ছবির নায়িকা ঋতাভরীও। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খুশি ছড়িয়ে দিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন তাঁর বলিপাড়ার বন্ধুদের।   

আরও পড়ুন: Salman Khan: 'সিডনাজ হ্যাশট্যাগ বন্ধ করুন, শেহনাজ কি চিরকাল অবিবাহিত থাকবে?' ক্ষুদ্ধ সলমন

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget