এক্সপ্লোর

Music Video: প্রথমবার মিউজিক ভিডিওয় অভিনয়, উচ্ছ্বসিত বাসবদত্তা চট্টোপাধ্যায়

Music Video: বাসবদত্তা যেমন এই প্রথম মিউজিক ভিডিওয় কাজ করলেন তেমনই গায়ক অর্ণব এই প্রথম অভিনয় করলেন। গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওয় অভিনয় করতেও দেখা যাবে তাঁকে।

কলকাতা: ছোট পর্দা থেকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করার পর এবার মিউজিক ভিডিওয় (Music Video) অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)। প্রথমবার কোনও মিউজিক ভিডিওয় কাজ করলেন বাসবদত্তা। স্বভাবতই প্রচণ্ড উচ্ছ্বসিত তিনি। জগজিৎ সিংহের গাওয়া 'কভি খামোশ বৈঠোগে' গজলে তৈরি হল মিউজিক ভিডিও। গানটি নতুন করে গাইলেন বাংলার গায়ক অর্ণব বিশ্বাস (Arnab Biswas)। ভিডিওর গল্প, স্ক্রিনপ্লে, সংলাপ ও পরিচালনার দায়িত্ব সামলেছেন অনুরাগ পাতি।

বাসবদত্তা যেমন এই প্রথম মিউজিক ভিডিওয় কাজ করলেন তেমনই গায়ক অর্ণব এই প্রথম অভিনয় করলেন। গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওয় অভিনয় করতেও দেখা যাবে তাঁকে। বাসবদত্তা চট্টোপাধ্যায়, অর্ণব বিশ্বাস ছাড়াও ভিডিওয় দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী ও ঋদ্ধিমান মিত্রকে।

মিউজিক ভিডিওয় কাজ করে কেমন লাগল বাসবদত্তার? অভিনেত্রীর কথায়, 'এর আগে এরকম কাজ দেখেছি কিন্তু করার সুযোগ হয়নি। অর্ণবদা গজলটি খুব সুন্দর গেয়েছেন। সেটার ওপরেই একটি মিউজিক ভিডিও অ্যালবামে কাজ করলাম। প্রথমবার একটা অন্যরকম অভিজ্ঞতা হল। গানটা শুনেই আমি এই কাজটা করতে রাজি হয়ে যাই। অর্ণবদা এই গল্পেও একজন গায়ক, আমার চরিত্রের গানের শিক্ষক তিনি। অভিনেতা হিসেবে ওঁর প্রথম কাজ এটা। সবমিলিয়ে ভীষণ ভাল লেগেছে।'


Music Video: প্রথমবার মিউজিক ভিডিওয় অভিনয়, উচ্ছ্বসিত বাসবদত্তা চট্টোপাধ্যায়

গায়ক ও ভিডিওর অন্যতম অভিনেতা অর্ণব বিশ্বাসের কথায়, 'যখন আমি আমার বন্ধু, সহকর্মী এবং পরিবারের সদস্যদের এই গানটির স্কেচ শুনিয়েছিলাম, তখন প্রচুর উৎসাহ, প্রশংসা পেয়েছিলাম। আমি সবসময় গল্পের আকারে আমার কাজ তুলে ধরতে চেয়েছি। সেক্ষেত্রে মিউজিক ভিডিওর থেকে ভাল উপায় আর কী আছে? তাই একটি ফলপ্রসূ আউটপুটের অংশ হওয়ার তাগিদ আমাকে আকৃষ্ট করেছিল এবং আমি আমার আন্তরিক প্রচেষ্টা চালিয়েছিলাম এবং পরিকল্পনা করতে শুরু করেছিলাম। আমার বন্ধু সৌরভ, অনুরাগ সকলে আমাকে ভীষণ সাহায্য করেছে।'

আরও পড়ুন: ABP Exclusive: ওয়েব সিরিজে এবার রাতুল-রাহুল জুটি, এপ্রিলে শুরু হবে শ্যুটিং

বাসবদত্তার কাজেও ভীষণই খুশি অর্ণব। তিনি বলেন, 'অনেকের মতো আমিও ওঁর অভিনয় খুবই পছন্দ করি। ফলে এই চরিত্রের কথা যখন ওঠে তখন মনে হয় বাসবদত্তার থেকে বেশি ভাল কেউ করতেই পারবে না। চরিত্রের ধূসর শেডগুলো ধরা পড়েছে। বারবার নিজের কাজ দিয়ে সকলকে বাসবদত্তা মুগ্ধ করেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget