এক্সপ্লোর

ABP Exclusive: ওয়েব সিরিজে এবার রাতুল-রাহুল জুটি, এপ্রিলে শুরু হবে শ্যুটিং

ABP Exclusive: রাতুলের কথায়, 'রাহুল আমার খুব কাছের বন্ধু। আমাদের অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করার কথা হচ্ছিল। তবে এতদিন আমরা নিজেরা প্রস্তুত ছিলাম না। এবার আমরা তৈরি। মুখ্য চরিত্রে অভিনয় করবে রাহুল।'

কলকাতা: এবার হাতে হাত মিলিয়ে ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) ও অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose)। এবিপি লাইভকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পরিচালক জানান তাঁর পরবর্তী কাজের কথা। 

রাতুলের কথায়, 'রাহুল আমার খুব কাছের বন্ধু। আমাদের অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করার কথা হচ্ছিল। তবে এতদিন আমরা নিজেরা প্রস্তুত ছিলাম না। তাই এগোচ্ছিল না কথা। এবার আমরা তৈরি। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবে রাহুল।'

সিরিজের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও নিশ্চিত হয়নি। রাতুল জানান, অনেকের সঙ্গেই কথা হয়েছে। তাঁদের ডেট পেলে সেই অনুযায়ী নাম প্রকাশ্যে আনব। সিরিজের কনসেপ্ট নিয়ে আলোচনার পর শুরু হয়েছে 'প্রি-প্রোডাকশন'-এর কাজকর্মও। সিরিজটি মূলত একটি 'সাইকো থ্রিলার' যা একটি পৌরাণিক চরিত্র থেকে উদ্ভূত হয়েছে। ছবির নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই শ্যুটিং শুরু হবে।

আপাতত রাতুল ব্যস্ত তাঁর থ্রিলারধর্মী ছবি 'ইকির মিকির' নিয়ে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা (Rupanjana Mitra, Rajatava Dutta, Saurav Das, Deboprasad Halder, Apratim Chatterjee, Anindita Raychaudhuri, Tiyasha)। দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত পরিচালনায় এই ছবির আবহ পেয়েছে অন্য মাত্রা।

ছবিটি মূলত একটি 'মৃত্যুরহস্য'। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু'জনের নাম উঠে আসে। প্রথমজন এক ভদ্রমহিলা, নাম সুরাশা, যাঁর বয়স তিরিশের কোঠায়। তিনি তাঁর একমাত্র কন্যা সন্তানের সঙ্গে থাকেন। তাঁর স্বামী আটকে পড়েছেন বেঙ্গালুরুতে অতিমারী ও লকডাউনের কারণে। অপরজন এক ভদ্রলোক, নাম রঞ্জন। স্ত্রী ও মেয়েকে তিনি দুর্ঘটনায় হারিয়েছেন। তিনি ওই বিল্ডিংয়ে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে জড়িয়ে পড়েন। পুলিশের জেরায় এই দুই প্রধান সন্দেহভাজনের সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই। ঘটনার তৃতীয় একটি সংস্করণ আমরা ছবির শেষে দেখতে পাই, যেটাই হল আসল সত্যটা। গল্পে মহামারী একটা বেশ বড় ভূমিকা পালন করছে। যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget