এক্সপ্লোর

'Naad': বিক্রম ঘোষ থেকে পূর্বায়ন চট্টোপাধ্যায়, তিন দিন ধরে বসবে শাস্ত্রীয় সঙ্গীতের আসর 'নাদ'

Classical Music Festival: 'নাদ'-এর বয়স মোটে তিন। শাস্ত্রীয় সঙ্গীত জগতের ঐতিহ্যে নতুন পালক। কিন্তু এই তিন বছরেই কলকাতার মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। চলতি বছরে কবে শুরু হবে ফেস্টিভ্যাল?

কলকাতা: প্রত্যেকবারের মতো আরও একবার। কলকাতায় ফের বসতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের (classical music concert) আসর। আয়োজিত হয়েছে 'নাদ' ('Naad')। এবারের অনুষ্ঠানে কাদের পারফর্ম করতে দেখা যাবে। রইল সম্পূর্ণ তথ্য।

কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে 'নাদ'

শাস্ত্রীয় সঙ্গীতের আসর কলকাতায় নতুন নয়। কিন্তু 'নাদ' এমন এক অভিনব উচ্চমানের মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর, তাল, ছন্দে নিজেদের জারিয়ে নিতে পারেন। এবারেও তার অন্যথা হচ্ছে না। ভারতীয় বিদ্যা ভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বসন্তের সন্ধ্যায় বসতে চলেছে 'নাদ'-এর আসর। গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং পণ্ডিত বিক্রম ঘোষ।

'নাদ'-এর বয়স মোটে তিন। শাস্ত্রীয় সঙ্গীত জগতের ঐতিহ্যে নতুন পালক। কিন্তু এই তিন বছরেই কলকাতার মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। চলতি বছরে ২৯ থেকে ৩১ মার্চ এই তিনদিন ধরে জি ডি বিড়লা সভাঘরে বসবে 'নাদ'-এর আসর। শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় তাবড় শিল্পীরা এবারের অনুষ্ঠানে পারফর্ম করবেন। ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে এবারে থাকছে গজল, কাওয়ালি এবং ফিউশন। ওস্তাদ তফিক কুরেশি এবং পণ্ডিত বিক্রম ঘোষের ফিউশন-যুগলবন্দি এবারের অন্যতম আকর্ষণ। শেষদিন এই ফিউশন-ম্যাজিকে আপ্লুত হবে কলকাতা। 'নাদ'-এর দ্বিতীয় দিনে থাকছে পূর্বায়ন চট্টোপাধ্যায় এবং পণ্ডিত কুমার বসুর যুগলবন্দি। ওই দিনই থাকছে বিদুষী গায়ত্রী অশোকান এবং পণ্ডিত পৃথ্বী গন্ধর্বের গজল-কাওয়ালি সন্ধ্যা। এই গজল-কাওয়ালি এবারের 'নাদ' সন্ধ্যায় নতুন সংযোজন। এছাড়া থাকছে পণ্ডিত রাজেন্দ্র গঙ্গাইয়ের কত্থক, পদ্মশ্রী গীতা চন্দ্রনের ভরতনাট্যম, বিদুষী অরুণা সাইরাম এবং বিক্রম ঘোষের যুগলবন্দি।

আরও পড়ুন: Tollywood Update: ইম্পার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, নির্বাচন বয়কটের ডাক বিরোধী শিবিরের!

ভারতীয় বিদ্যা ভবনের তরফ থেকে জি ভি সুব্রহ্মণ্যম এবং বিক্রম ঘোষ দু'জনেই চেয়েছিলেন কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে অন্য মাত্রা আনতে। বলা বাহুল্য, কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে 'নাদ' সেই নতুন পালক। পণ্ডিত বিক্রম ঘোষের কথায়, 'প্রথম বছর থেকেই অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। আশা করছি এবারেও সেই একইরকম সাড়া আমরা পাব। এবারেও এই অনুষ্ঠানের কোনও টিকিট মূল্য নেই। একেবারে বিনামূল্যে আপনারা টিকিট সংগ্ৰহ করতে পারেন। ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে গজল, কাওয়ালি এবং ফিউশনের এক অদ্ভুদ মিশ্রনের সাক্ষী থাকতে চলেছে কলকাতা।' শহরবাসী ফের একবার সঙ্গীত সমুদ্রে ভাসার অপেক্ষায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget