এক্সপ্লোর

Tollywood Update: ইম্পার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, নির্বাচন বয়কটের ডাক বিরোধী শিবিরের!

EIMPA Elections: দেশ বা রাজ্যের রাজনীতি নয়, এবার টলিপাড়ার ভোটেও বেনিয়মের অভিযোগ উঠল। ভুয়ো ভোটার তালিকার ভিত্তিতে হতে চলেছে নির্বাচন, এই অভিযোগ এনে ভোট বয়কটের ডাক দিল বিরোধী শিবির। 

সন্দীপ সরকার, কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনায় সরগরম দেশ থেকে রাজ্য, সর্বস্তরের রাজনীতি। শাসক ও বিরোধীদের তপ্ত মন্তব্যে ভোটবাজারে কারও নিঃশ্বাস ফেলার সময় নেই। এই আবহে ভোটপর্ব রয়েছে টলিপাড়াতেও। শুক্রবার, অর্থাৎ আজই ভোট রয়েছে ইম্পার ('Eastern India Motion Pictures Association')। তার আগে ইম্পার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠল। যার প্রতিবাদে ভোট বয়কট করল বিরোধী শিবির। যদিও ইম্পার বর্তমান সভাপতির দাবি, 'ভোটার তালিকা তৈরি করেছে আদালত নিযুক্ত প্রশাসক'। ঠিক কী ঘটেছে?

ইম্পার ভোটেও কারচুপি? প্রতিবাদে ভোট বয়কট?

দেশ বা রাজ্যের রাজনীতি নয়, এবার টলিপাড়ার ভোটেও বেনিয়মের অভিযোগ উঠল। ভুয়ো ভোটার তালিকার ভিত্তিতে হতে চলেছে নির্বাচন, এই অভিযোগ এনে ভোট বয়কটের ডাক দিল বিরোধী শিবির। আজ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পার ভোট রয়েছে। বর্তমানে ইম্পার সভাপতি অভিনেত্রী পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)। টলিপাড়ায় তিনি তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবারও ভোটে দাঁড়িয়েছেন পিয়া। 

অন্যদিকে, বিরোধী শিবিরের প্রধান মুখ, বেহালার অজন্তা সিনেমা হলের মালিক রতন সাহা। যিনি আবার বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাই। বিরোধীদের অভিযোগ, গতবার স্বচ্ছভাবে ভোটে জিতে সভাপতি হননি অভিনেত্রী পিয়া সেনগুপ্ত। এবারও ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। প্রযোজক, হল মালিক ও পরিবেশক মিলিয়ে মোট বর্তমানে ভোটার সংখ্যা হওয়া উচিত ৩৩৬ জন। যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে ৭৩০ জনের নাম। যাদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন, এমনও গুরুতর অভিযোগ করা হয়েছে।

ইম্পার বিরোধী শিবিরের প্রার্থী রতন সাহার অভিযোগ, 'তালিকায় অনেকে মারা গিয়েছেন, অনেকে ভুয়ো ভোটার আছেন। এগুলো বাদ দিয়েই তো, স্ক্রুটিনি করেই ৩৩৬ জনের নাম বের করা হয়েছে। বাড়তি ভোটার হলে শাসক দলের সুবিধা।' 

শাসক শিবিরের প্রার্থী, ইম্পার শাসক শিবিরের প্রার্থী পিয়া সেনগুপ্তের দাবি, 'ভোটার তালিকা করেছেন আদালত নিযুক্ত প্রশাসক। সুতরাং ভোটার লিস্ট কী হয়েছে না হয়েছে সেটা আমাদের জানারই কথা না। কার কী মনে হচ্ছে তারা অ্যাডমিনিস্ট্রেটরদের সঙ্গে কথা বলুক। কারণ এবারের ভোটের পুরো প্রসেসটাই হচ্ছে আদালত নিযুক্ত প্রশাসকদের মাধ্যমে।'

আরও পড়ুন: 'Pherari Mon': ৫০০ পর্ব পার করল 'ফেরারি মন'! এবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?

২০২১ সালের সেপ্টেম্বরে শেষবার হয়েছিল ইম্পার নির্বাচন। সেবারও ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট, রিগিংয়ের অভিযোগ ওঠে। ভোটের ফল বেরোনোর পরেই প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা করেন বিরোধীরা। পরে মামলা গড়ায়  ডিভিশন বেঞ্চে। দু'বছর অন্তর ভোট হওয়ার কথা থাকলেও, মামলার কারণেই, গত বছর নির্বাচন হয়নি ইম্পায়। আদালত নিযুক্ত প্রশাসকের নজরদারিতে এবার ভোট হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget