এক্সপ্লোর

Naga Chaitanya: শোভিতার সঙ্গে নতুন সংসার, সামান্থার শেষ স্মৃতিটুকুও মুছে দিলেন নাগা চৈতন্য

Samantha Ruth Prabhu: অনুরাগপর্ব থেকে প্রেম, বিয়ে থেকে বিচ্ছেদ, সামান্থা এবং নাগার সম্পর্কের প্রতিটি ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা।

মুম্বই: ঝাড়-ঝাপটা কাটিয়ে নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন। তার আগে সমাজমাধ্যম থেকে প্রাক্তনের শেষ স্মৃতিটুকুও মুছে দিলেন নাগা চৈতন্য।  সামান্থা রুথ প্রভুর সঙ্গে একটিমাত্র ছবিই এতদিন অবশিষ্ট ছিল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। এবার সেটিও মুছে দিলেন অভিনেতা। শোভিতা ধূলিপালার সঙ্গে বিবাহের আগেই নয়া সূচনা করতেই কি অতীতকে মুছে দিলেন নাগা? প্রশ্ন অনুরাগীদের। (Naga Chaitanya)

অনুরাগপর্ব থেকে প্রেম, বিয়ে থেকে বিচ্ছেদ, সামান্থা এবং নাগার সম্পর্কের প্রতিটি ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা। তাঁদের বিচ্ছেদ মেনে নিতে পারেননি অনেকেই। বিশেষ করে নাগা যখন শোভিতার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন, সেই সময় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। সামান্থার প্রতি তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রীর অনুরাগীরা। (Samantha Ruth Prabhu)

সেই আবহেই সোশ্যাল মিডিয়া থেকে সামান্থার সঙ্গে পুরনো ছবিগুলি মুছে দেন নাগা। কিন্তু সব ছবি মুছে দিলেও ২০১৮ সালের একটি ছবি রয়ে যায় তাঁর ইনস্টাগ্রাম পেজে। ফর্মুলা ওয়ান রেসট্র্যাকে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে মুখ দেখা না গেলেও, নাগার সঙ্গের মহিলা সামান্থা বলে ঠাহর হয়। সেই নিয়েও লাগাতার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নাগাকে।


Naga Chaitanya: শোভিতার সঙ্গে নতুন সংসার, সামান্থার শেষ স্মৃতিটুকুও মুছে দিলেন নাগা চৈতন্য

শোভিতার সঙ্গে নতুন করে সংসার বাঁধার দিকে যখন এগোচ্ছেনই তিনি, সেক্ষেত্রে সামান্থার ওই ছবিই বা রেখে দিয়েছেন কেন, ওঠে প্রশ্ন। অনুরাগীদের কেউ লেখেন, 'সামান্থার ছবি ডিলিট করে দিয়েছেন, X এবং ইনস্টাগ্রামে সামান্থাকে আনফলো করেছেন। তাহলে এই ছবিটিই বা রেখেছেন কেন'? আর একজন লেখেন, 'সামান্থার আরও ভাল কাউকে ডিজার্ভ করে। এই ছবি মুছুন আপনি'।

এতদিন সেই সব মন্তব্যে গা না করলেও, শোভিতার সঙ্গে বিয়ের আগে সামান্থার শেষ ছবিটিও মুছে দিলেন নাগা। দু'জনে একসঙ্গে অভিনয় করেছেন যে ছবিতে, তার পোস্টার ছাড়া, নাগার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই মুহূর্তে আর কোনও অস্তিত্ব নেই সামান্থার। শোভিতার সঙ্গে নতুন জীবনে প্রবেশ করার আগে অতীতের শেষ চিহ্নটুকুও নাগা মুছে ফেললেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা। 

২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা এবং নাগা। তার আগে দু'বছরের প্রেমপর্ব তাঁদের। চার বছরের দাম্পত্য শেষে ২০২১ সালে আলাদা হওয়ার ঘোষণা করেন তাঁরা। এর পর পরই নাগা এবং শোভিতার কাছাকাছি আসার খবর সামনে আসে। বিদেশে প্রথমে একসঙ্গে দেখা যায় তাঁদের। সেই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শোভিতা এবং নাগা। তবে এবছর ৮ অগাস্ট একেবারে বাগদানের ছবি পোস্ট করে সকলকে চমকে দেন। এই মুহূর্তে প্রাক বিবাহ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তাঁরা। বিয়ের সঠিক তারিক এখনও জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget