এক্সপ্লোর

Samantha Naga Divorce: কেন বিবাহবিচ্ছেদ সামান্থার সঙ্গে? বিস্ফোরক নাগা চৈতন্য?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য এমন কিছু কথা বলেন, যা থেকে অনুরাগীরা মনে করছেন, তাহলে এই কারণেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছেন 'লাল সিং চাড্ডা' অভিনেতা?

মুম্বই: দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা সামান্থা রথ প্রভু (Samantha Rath Prabhu) এবং নাগা চৈতন্যর (Naga Chaitanya) মধ্যে বিবাহবিচ্ছেদ ঘিরে মন ভালো নেই অনুরাগীদের। দুই অভিনেতার ব্যক্তিগত জীবনে যে ফাটল ধরেছে তা আগেই টের পাওয়া যায়। তারপর সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে একসঙ্গে একই বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। কিন্তু ঠিক কী কারণে তাঁরা বিবাহবার্ষিকীর ঠিক আগেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। দুই অভিনেতার কেউই এই সম্পর্কে খোলসা করেননি। যদিও বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই অভিযোগের আঙুল উঠতে থাকে সামান্থা রথ প্রভুর দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য (Chay Akkineni) এমন কিছু কথা বলেন, যা থেকে অনুরাগীরা মনে করছেন, তাহলে এই কারণেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছেন 'লাল সিং চাড্ডা' অভিনেতা?

আরও পড়ুন - Aayush Sharma: নেট দুনিয়ায় তোলপাড়, সলমন খানকে নিয়ে এ কী বললেন আয়ুষ!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা নাগা চৈতন্য বলেন, 'যখন আমি কোনও চরিত্র অভিনয়ের জন্য বেছে নিচ্ছি, তখন এটাও খেয়াল রাখা দরকার যে এই ধরনের চরিত্র আমার ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলবে না। আমার পরিবার কিংবা আমার সংস্কৃতিতে কোনও প্রভাব ফেলবে না।' প্রসঙ্গত, কয়েক বছর আগে একটি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য মারাত্মকভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন সামান্থা রথ প্রভু। একজন বিবাহিত নারী হওয়ার পরও তিনি কীভাবে ওই ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেট নাগরিকরা। এরপর ফের 'দ্য ফ্যামিলি ম্যান টু' ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য ছিল, যা সম্ভাবত নাগা-সামান্থাকে বিবাহবিচ্ছেদের রাস্তায় টেনে নিয়ে গিয়েছে। এমনটাই মনে করেন নেটিজেনরা।

শোনা যায়, শুধু নাগা চৈতন্যই নন, তাঁর পরিবারের সদস্যরাও সামান্থা রথ প্রভুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় এবং আইটেম নম্বরে অভিনয় নিয়ে মোটেই খুশি ছিলেন না। প্রসঙ্গত, বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই অভিনেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছিল যে, তিনি তাঁর স্টাইলিস্টের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। যদিও এমন অভিযোগ ওঠার পর সামান্থা আর্জি জানিয়ে বলেছিলেন, 'বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া খুবই যন্ত্রণাদায়ক। এই ক্ষতটা সারিয়ে তোলার জন্য আমাকে একা থাকতে দিন। ব্যক্তিগতভাবে এই আক্রমণ আমাকে আহত করছে। প্রতিশ্রুতি দিচ্ছি, এমন অভিযোগ আমি আমার বিরুদ্ধে উঠতে দেব না।'

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget