এক্সপ্লোর

National Film Awards 2022: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার শিরোপা, কাকে ধন্যবাদ জানালেন অজয় দেবগণ?

National Film Awards: কোভিড পরিস্থিতি কাটিয়ে ফিরল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)। ২ বছর পরে আয়োজিত হল এই অনুষ্ঠান।

নয়াদিল্লি:  মুকুটে নতুন পালক। ‘তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর (Tanhaji The Unsung Warrior) ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগণ (Ajay Devgan)। শুধু তাই নয়, এই ছবিটি সেরা সাজসজ্জার (Best Costume Designer) জন্যও পুরস্কার পেয়েছে।

ছবির সাফল্যে অজয় দেবগণ বলছেন, 'তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর (Tanhaji The Unsung Warrior) ছবির একজন প্রযোজক হিসেবে ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)-এ সম্মানিত হওয়া খুব বিশেষ। ছবিটা একটু সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। 'তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’ ছবিটি বন্ধুত্বের, সততা, পরিবারের মর্যাদা ও ত্যাগের গল্প। এই ছবিতে ভিএফএক্সের প্রচুর ব্যবহার ছিল। কিন্তু এই ছবির সাফল্য একার নয়। গোটা টিমের, সর্বোপরি পরিচালক ওম রাউত (Om Raut)-এর। এছাড়াও আমার অন্যান্য প্রযোজক, টি সিরিজ ও বাকি অভিনেতা অভিনেত্রীদেরও ধন্যবাদ জানাতে চাইব। ছবির ক্রিয়েটিভ টিমও হাত খুলে কাজ করেছে। সবার মিলিত প্রয়াস প্রথমে এই ছবিটিকে বক্সঅফিসে সাফল্যের মুখ দেখিয়েছে আর এখন 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর মঞ্চে খ্যাতির শিরোপা এনে দিল।'

আরও পড়ুন: Subhrajit Mitra Exclusive: 'অভিযাত্রিক তৈরি হল, পুরস্কার পেল, কেবল বাবা দেখে যেতে পারলেন না', আফশোস শুভ্রজিতের

কোভিড পরিস্থিতি কাটিয়ে ফিরল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)। ২ বছর পরে আয়োজিত হল এই অনুষ্ঠান। আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।

প্রতি বছরই দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়।  এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন, শাবানা আজমি (Shabana Azmi), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), কমল হাসান (Kamal hassan)। বর্তমানে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির নামে। তিনি এই পর্যন্ত মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget