এক্সপ্লোর

Mumbai Cruise Drug Bust: প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু কুণাল জানিকে গ্রেফতার করেই রেভ পার্টির খোঁজ মেলে, দাবি এনসিবি-র

সম্প্রতি মাদক যোগে গ্রেফতার করা হয় অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস দেমেত্রিয়েডকে। তদন্তকারীদের দাবি, তাঁর থেকেই মিডলম্যান কুণালের খোঁজ মেলে...

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই, বলিউড কাঁপিয়ে ফিরে এল মাদক-বিতর্ক। এবার মাদককাণ্ডে নাম জড়িয়েছে শাহরুখ খানের ছেলের। বলিউডের কিং খানের ছেলে আরিয়ান-সহ ৮ জনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB)।

এই ঘটনায় বলিউডের সঙ্গে মাদক যোগের বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল এনসিবি প্রধান জানিয়েছেন, তদন্তের জাল বিস্তৃত করে ওই রেভ পার্টির আয়োজকদের সমন করা হয়েছে। 

এস এন প্রধান বলেন, এর সঙ্গে বলিউড সংযোগ রয়েছে এবং আমরা মামলার সমস্ত দিক তদন্ত করে দেখছি। এই মাদক মামলায় আমরা প্রধান সরবরাহকারী থেকে শুরু করে গোটা চক্রের তদন্ত করছি।

এদিকে, এনসিবি সূত্রে খবর, প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের এক বন্ধুকে গ্রেফতার করেই নাকি এই রেভ পার্টির বিষয়ে খবরাখবর মিলেছিল।

তদন্তকারীদের দাবি, সপ্তাহখানেক আগে গোয়া থেকে বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস দেমেত্রিয়েডসকে মাদক যোগে গ্রেফতার করে এনসিবি। সূত্রের খবর, দেমেত্রিয়েডস-এর গ্রেফতারির পরই তাঁরা হোটেল ব্যবসায়ী কুণাল জানির হদিশ পান।

কয়েকদিন আগে কুণাল জানিকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, কুণাল জানি ছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু। পরে কুণালের বিরুদ্ধে মাদক ব্যবসার মিডলম্যান হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। 

এনসিবি সূত্রে খবর, এই কুণালকে জেরা করেই ক্রুজে রেভ পার্টির কথা জানা যায়। পার্টিতে মাদকের ব্যবহার হতে পারে বলে আগে থেকে খবর ছিল তাদের কাছে। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবি-র দুঁদে অফিসারেরা ক্রুজে সওয়ার হন।

সূত্রের খবর, ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ (MDMA/ecstasy) ট্যাবলেট, ৫ গ্রাম এমডি (mephedrone) ড্রাগ ও ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান, দাবি এনসিবি-র, ফোন পাঠানো হল ফরেন্সিকে

আরও পড়ুন: মাদক যোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান, করা হচ্ছে মেডিক্যাল টেস্ট, খবর এনসিবি সূত্রে

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget