এক্সপ্লোর

Neeyat Trailer Out: কার হত্য়া রহস্য় সমাধান করতে মাঠ নামতে হল বিদ্য়া বালানকে?

Neeyat Trailer Out: দীর্ঘ চার বছর পর বড়পর্দায় প্রত্য়াবর্তন করছেন অভিনেত্রী বিদ্য়া বালান।

কলকাতা:  স্কটল্য়ান্ডের বিলাসবহুল কটেজে চলছে জমকালো পার্টি। আর সেখানেই হঠাৎই মৃত্য়ু হয় বাড়ির মালিকের। সেই হত্য়া রহস্য়ের সমাধানে মাঠে নামলেন বিদ্য়া বালান (Vidya Balan)। এই মৃত্য়ু খুন না আত্মহত্য়া, সেই তদন্তই আপতত তাঁর হাতে। 

এরকমই রোমহর্ষক হত্য়া রহস্য়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 'নিয়ত' ছবির গল্প। আজ প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্য়া বালান (Vidya Balan)। ছবিতে তাঁর চরিত্রের নাম মীরা রাও। এছাড়াও রয়েছেন, রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা, নিকি ওয়ালিয়া, শশাঙ্ক অরোরার মত বিটাউনের তাবড় অভিনেতারা।

'নিয়ত'-এ কাজ করার এবং বড় পর্দায় ফিরে আসার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যা বালান (Vidya Balan) বলেন, "অভিনেতা হিসেবে আমি সবচেয়ে বেশি যেটা উপভোগ করি তা হল আমার প্রতিটি চরিত্রে অভিনয় করে ভিন্ন একজন মানুষের জীবনযাপন করার সুযোগ। এই ছবিতে গোয়েন্দা মীরা রাওয়ের মত একজন ক্লাসিক গোয়েন্দার চরিত্রে অভিনয় করে আমার বেশ ভাল লেগেছে।"

আরও পড়ুন...

Health Benefits of Walking: কতটা হাঁটলে ঝরবে মেদ, থাকবেন সুস্থ?

ছবি প্রসঙ্গে অভিনেত্রী (Vidya Balan) আরও বলেন,'এই রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্য়। এর পাশাপাশি এতজন শক্তিশালী অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও আমি ধন্য়। অনেকদিন পর আমার কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তাই এই ছবিতে দর্শক কী প্রতিক্রিয়া দেয় তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

 প্রসঙ্গত অনু মেনন পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৭ জুলাই।

উল্লেখ্য়, এর আগে বিদ্য়া বালানকে (Vidya Balan) দেখা গেছিল 'শেরনী' ছবিতে। এটি অ্য়ামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল। ছবিতে একজন বন আধিকারীকের চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে।বিদ্যা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় রাজ, ইলা অরুণ ও অন্যান্যরা। পরিচালক অমিত মাসুরকারের চতুর্থ ছবি ছিল এই ‘শেরনী’। ২০২০ সাল থেকে শুরু করে ‘শেরনী’র শ্যুটিং চলছিল মধ্যপ্রদেশ-সহ দেশের আরও বিভিন্ন জায়গায়। এর আগেও ‘কাহানি’ ও ‘তুমহারি সুলু’ এই দুটি ছবিতে মহিলা কেন্দ্রিক চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্য়া বালান। এই দু’টি ছবির জন্য পুরষ্কারও পেয়েছেন তিনি। বিদ্যার 'শকুন্তলা দেবী' ও ছিল নারীকেন্দ্রীক ছবিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget