এক্সপ্লোর

Neha Dhupia: শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেলেন নেহা ধুপিয়া!

Neha Dhupia News: বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না নেহা ধুপিয়াকে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'ব্যাড নিউজ' ছবিতে

কলকাতা: 'রোডিজ়'-এর সেটে অসুস্থ নেহা ধুপিয়া (Neha Dhupiya)। শ্যুটিং চালকালীন মাথা ঘুরে পড়ে যান অভিনেত্রী। নেহা স্বাস্থ্যকর জীবনযাত্রার ওপরেই ভরসা রাখেন। নিয়মিত শরীরচর্চা করেন তিনি, খাওয়া দাওয়াও একেবারে পরিমিত। তবে হঠাৎ সেটেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শ্যুটিং। কিন্তু পরে সুস্থ হয়েই আবার শ্যুটিং শুরু করেন অভিনেত্রী। সময়ে শ্যুটিং শেষ করাই ছিল তাঁর লক্ষ্য। সেই কারণেই শো বন্ধ করে রাখতে চাননি তিনি। 

‘রোডিজ: ডবল ক্রস’-এ একেবারে চেনা ছন্দেই ছিলেন নেহা। তিনি চিরকালই স্পষ্টবক্তা। সেই সঙ্গে নেহা যেমন হাসি মজা ও করতে পারেন ভীষণ বুদ্ধিদীপ্তভাবে, তেমনই বিচারক হিসেবে তিনি সুচারুভাবে সম্পন্ন করেন নিজের দায়িত্বও। আজ শো -এর মধ্যে মাথা ঘুরে পড়ে গেলেও এখন একেবারেই সুস্থ রয়েছেন তিনি। নেহার কথায়, 'একটা শারীরিক সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখন ঠিক আছি। এই শো সবসময় নিজের গন্ডি নিজেই অতিক্রম করার কথা বলে। এই শো আমায় যে কোনও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উৎরে যাওয়ার সাহস যোগায়। কোনও বাধাই আমায় থামাতে পারবে না।'

বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না নেহা ধুপিয়াকে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'ব্যাড নিউজ' (Bad News) ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে ছবি মনের মতো হলেই তবেই তিনি সেই ছবিতে অভিনয় করেন। তবে ‘রোডিজ: ডবল ক্রস’- শো টিকে যথেষ্টই গুরুত্ব সহকারে দেখেন নেহা। এই শো-এর জন্য দেশের বিভিন্ন শহর ও গ্রাম থেকে অনেক প্রতিভারা এসেছেন, সেই কারণেই নেহার কাছে এই শো-এর গুরুত্ব সবচেয়ে বেশি।

সম্প্রতি নেহা ধুপিয়া একটি সাক্ষাৎকারে বলেন, ভিকি নাকি নেহার সন্তানদের সঙ্গে খুব আনন্দের সঙ্গেই সময় কাটান। ভিকি নাকি বাচ্চাদেরও সামলানও দারুণ। আর সেই কারণেই নেহার মনে করা হয়, ভিকি খুব ভাল একজন বাবা হবেন। ভিকি নাকি তাঁর সন্তানদের সামলেই তাঁর বাবা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। নেহা আরও বলেছেন, ভিকি আর ক্যাটরিনার সঙ্গে খুবই ভাল সম্পর্ক তাঁর। এমনকি ভিকি আর ক্যাটরিনার যখন প্রেমও হয়নি, তখন থেকেই আলাদা আলাদা করে দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন নেহা। আর সেই কারণেই ক্যাটরিনা যখন প্রথম ভিকির কথা বলতেন নেহাকে, তিনি বেশ অবাকই হতেন। পরে অবশ্য তিনি বিশ্বাস করে নেন, সত্যিই প্রেম করছেন ভিকি আর ক্যাটরিনা।

আরও পড়ুন: Amir Khan: বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির খান?

 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget