এক্সপ্লোর

Neha Kakkar: মাত্র একদিনেই মিউজিক ভিডিও-র পুরো নাচ আয়ত্ত করেছিলেন নেহা!

সদ্যই মুক্তি পেয়েছে নেহা কক্কর এবং টোনি কক্করের নতুন মিউডিক ভিডিও 'কাঁটা লাগা' (Kanta Laga)। মিউজিক ভিডিওতে কক্কর ভাইবোনের সঙ্গে রয়েছেন ইয়ো ইয়ো হানি সিংহ-ও।

মুম্বই: তিনি গায়িকা, তবে মিউজিক ভিডিওর জন্য গোটা নাচের স্টেপ শিখে নিয়েছিলেন মাত্র একদিনেই। তিনি জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করেছেন কোরিওগ্রাফার অতুল জিন্দাল। 

সদ্যই মুক্তি পেয়েছে নেহা কক্কর এবং টোনি কক্করের নতুন মিউডিক ভিডিও 'কাঁটা লাগা' (Kanta Laga)। মিউজিক ভিডিওতে কক্কর ভাইবোনের সঙ্গে রয়েছেন ইয়ো ইয়ো হানি সিংহ-ও। তিনজনের একসঙ্গে কাজ করা এই প্রথম। আর সেই ভিডিও শ্যুটেরই কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন কোরিওগ্রাফার অতুল জিন্দাল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Kakkar (Mrs. Singh) (@nehakakkar)

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিন্দাল জানিয়েছেন, 'নেহা এবং টোনির সঙ্গে আমার এই প্রথম কাজ। ফাইনাল টেকের কিছুক্ষণ আগেই আমার সঙ্গে নেহার দেখা হয়েছে সেই বার। কাজেই এইটুকু সময়ের মধ্যে একটা গোটা কোরিওগ্রাফি শেখানোর বিষয়ে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু নেহা ভীষণ পাওয়ারফুল পারফর্মার। বিষয়টি ও খুব ভালভাবে রপ্ত করল। আমি চ্যালেঞ্জ করতে পারি, ভিডিওটি দেখে দর্শকরা বুঝতেই পারবেন না, নেহা গোটা নাচের স্টেপটা শেখার জন্য একটা দিন মাত্র সময় পেয়েছে'। 

ইউটিউবে এই ভিডিও মুক্তি পাওয়া মাত্রই ঝড় তুলেছে দর্শকদের মধ্যে। হানি সিংহ-র সঙ্গে হওয়া অভিজ্ঞতার কথাও জানিয়েছেন কোরিওগ্রাফার অতুল জিন্দাল। তাঁর কথায়, 'এটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণই মজার। ও একজন ভীষণ ভাল শিল্পী এবং কাজের ক্ষেত্রে আমাকে সমবসময়েই স্বাধীনতা দেন'।

অতুল আরও জানিয়েছেন, 'দীর্ঘদিন ধরে কাজ করার ফলে ওর সঙ্গে আমার একটা কমফোর্ট লেবেল তৈরি হয়েছে। আমি জানি কোন কোরিওগ্রাফি ওর জন্য মানানসই। ওর এনার্জি এবং কর্মদক্ষতা আমার কোরিওগ্রাফিকে ১০ গুণ ভাল করে দেয়।'

উল্লেখ্য, নতুন মিউজিক ভিডিও 'কাঁটা লাগা'-তে হানি সিংহের (Yo Yo Honey Singh) সঙ্গে কাজ করার প্রসঙ্গে নেহা কক্কর (Neha Kakkar) বলেছেন,'এর আগেও আমি টোনি এবং হানি সিংহের সঙ্গে কাজ করেছি। এই ভিডিওতে কাজ করতে গিয়ে অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। দারুণ এনজয় করে আমরা কাজ করেছি। তাছাড়া ওদের দুজনের সঙ্গে কাজ করা পার্টি করার মতোই। এবার দর্শকদেরও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পার্টিতে যোগ দেওয়ার জন্য।'

'কাঁটা লাগা' গানটি পরিচালনা করেছেন মিহির গুলাটি। গানটি মুক্তি পেয়েছে অংশুল গর্গের দেশি মিউজিক ফ্যাক্টরি নামক সংস্থা থেকে। এ প্রসঙ্গে অংশুল গর্গ জানান, 'দর্শকদের উত্তেজনা টের পাচ্ছি। তাঁরা যেভাবে গানটি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন, তা দেখে ভাল লাগছে। গানটি নেহা, টোনি এবং হানি-র অনুরাগীদের উদ্দেশে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে গানটি তৈরি এবং তিনজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।' 

সেরা শিরোনাম

Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget