এক্সপ্লোর

'Don 3': 'এর জন্য 'ডন ৩'র অপেক্ষা করছিলাম না', রণবীর সিংহকে 'ডন' রূপে দেখে 'হতাশ' নেটিজেনদের একাংশ

Ranveer Singh: সোশ্যাল মিডিয়া নতুন 'ডন'কে সাদরে গ্রহণ করছে না। সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখেই তাঁদের প্রতিক্রিয়া স্পষ্ট। একজন লেখেন, 'আমি মৃত্যু, ধ্বংসের দেবতা হয়ে উঠব গোটা ফ্র্যাঞ্চাইজির - রণবীর সিংহ'।'

মুম্বই: বুধবার সকালে ঘোষণা করা হয় এবার বলিউডের 'ডন' (Don) হতে চলেছেন রণবীর সিংহ (Ranveer Singh)। ফারহান আখতারের (Farhan Akhtar) পরিচালনায় আসছে 'ডন ৩' (Don 3)। আইকনিক এই চরিত্র যা শুরু করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), তারপর সেই ধারা বয়ে নিয়ে যান শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার সেই চরিত্রে রণবীর সিংহ। কিন্তু পরিচালকের এই সিদ্ধান্তে বিশেষ সন্তুষ্ট নয় সোশ্যাল মিডিয়া। তাঁদের প্রতিক্রিয়া কী? 

'ডন' হিসেবে রণবীর সিংহকে পছন্দ করছে না নেটিজেনরা?

ফারহান আখতারের বাবা জাভেদ আখতার লিখেছিলেন 'ডন' চরিত্রটা। সঙ্গে তাঁর তৎকালীন সঙ্গী সেলিম খান, বলিউড তারকা সলমন খানের বাবা। আসল 'ডন' ছিলেন অমিতাভ বচ্চন, যা মুক্তি পায় ১৯৭৮ সালে। 

এর বেশ কিছু বছর পর ২০০৬ সালে মুক্তি পায়, ফারহান আখতারের 'ডন', পুরনো ছবিটিকেই নতুন আঙ্গিকে নতুন রূপ দেন তিনি। নাম ভূমিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খান। ২০১১ সালে মুক্তি পায় 'ডন ২'। সেখানেও ছিলেন শাহরুখই। এরপর আসতে চলেছে 'ডন ৩'। প্রথম লুক টিজার মুক্তি পায় বুধবার। সেখানে দেখা যায় মুখ্য চরিত্রে এবার রণবীর সিংহ। 

তবে সোশ্যাল মিডিয়া নতুন 'ডন'কে খুব সাদরে গ্রহণ করছে না। সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখেই তাঁদের প্রতিক্রিয়া স্পষ্ট। একজন লেখেন, 'আমি মৃত্যু, ধ্বংসের দেবতা হয়ে উঠব গোটা ফ্র্যাঞ্চাইজির - রণবীর সিংহ'। আবার একজন লেখেন, 'শাহরুখ খান ফ্যান, হতাশ।' তবে কেউ আবার আশাও প্রকাশ করেছেন। একজন লেখেন, 'রণবীরের প্রতি কোনও ঘৃণা নয় কিন্তু আমার মনে হয় শাহরুখ খান জানতেন চিত্রনাট্যটা খারাপ তাই তিনি ডন হতে চাননি। এই টিজারটা খুব খারাপ। মনে হচ্ছে আমি কোনও বিজ্ঞাপন দেখছি। যাই হোক, এটা সবে শুরু এবং মুখ দেখে কিছু বিচার করা উচিত নয়।' অনেকে আবার সস্তার সাইট থেকে ব্র্যান্ডেড পোশাক কেনার সঙ্গেও তুলনা টেনেছেন এই টিজারের। কেউ কেউ তো বেশ অসন্তুষ্ট। তাঁদেরই একজন লেখেন, 'এর জন্য 'ডন ৩'র অপেক্ষা করছিলাম না।' অপর একজন লেখেন, 'আমার চোখ থেকে রক্ত পড়ছে'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Excel Entertainment (@excelmovies)

তবে সকলেই যে অপছন্দ করেছেন এমন না। অনেকেই আবার পাশে দাঁড়িয়েছেন 'ডন' রণবীরের। একজন লেখেন, 'রণবীর সিংহের অভিনয় দুর্দান্ত হয়'। অপর একজন লেখেন, 'উত্তেজনা দ্বিগুণ হয়ে গেল'। কেউ লিখলেন, 'সকলেই খুশি, মানুষ রণবীর সিংহকে পছন্দ করছেন'।

আরও পড়ুন: 10 Years Of Chennai Express: 'চেন্নাই এক্সপ্রেস' ছবির ১০ বছর পার! রণবীরের সঙ্গে ভিডিও শেয়ার করে উদযাপন 'মীনাম্মা'র

অমিতাভ বচ্চন ও শাহরুখ খান, পর্দার দুই 'ডন'ই দর্শকের অত্যন্ত পছন্দের। এবার সেই জুতোয় পা গলাচ্ছেন রণবীর সিংহ। তাঁর ফ্যান ফলোয়িং নিঃসন্দেহে বিশাল, কিন্তু এই আইকনিক চরিত্রের প্রতি কতটা যথার্থ বিচার করতে পারবেন অভিনেতা, তা অবশ্য সময় বলবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget