এক্সপ্লোর

Urvashi Rautela: রেড কার্পেটে সবুজ পালকে মোড়া গাউনে ঊর্বশী, 'কান' উৎসবের সাজে ফের ট্রোলের শিকার অভিনেত্রী

Cannes 2023: 'কান ২০২৩'-এর পোশাক নিয়ে প্রায়ই ট্রোলের শিকার হচ্ছেন ঊর্বশী। ফলে তাঁর পোশাকের দিকেই বেশি নজর থাকছে সকলের। এর আগে তিনি মৎসকন্যার ন্যায় একটি গাউন পরেছিলেন, সেই সঙ্গে ঠোঁটে ছিল নীল লিপস্টিক।

নয়াদিল্লি: সম্প্রতি 'কান চলচ্চিত্র উৎসব'-এ (Cannes Film Festival) 'ক্লাব জিরো'র (Club Zero) স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। পালক পোশাকে (feathered costume) দেখা যায় তাঁকে সেখানে। রেড কার্পেটে তাঁর এই সাজ অবশ্য খুব এক ভালভাবে নেয়নি নেটিজেন। ফের ট্রোলের (Urvashi Rautela Trolled) শিকার অভিনেত্রী। 

ফের ট্রোলের শিকার ঊর্বশী রাউতেলা

২০২৩ সালে কানের লাল গালিচায় হাঁটছেন একের পর এক ভারতীয় অভিনেত্রীরা। সারা আলি খান, ঐশ্বর্য রাই বচ্চন, মানুসী চিল্লর, এশা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, সানি লিওনি, ঊর্বশী রাউতেলা, প্রত্যেকের সাজই নজর কাড়ছে, সৃষ্টি করছে নানা আলোচনার। 

এর আগেই ঊর্বশীর গলায় সরীসৃপ ডিজাইনের নেকলেস নিয়ে যথেষ্ট জল্পনা হয়েছে। এবারে আলোচনার বিষয় তাঁর সবুজ পালক পোশাক। সম্প্রতি 'ক্লাব জিরো'র স্ক্রিনিংয়ে তাঁকে সবুজ রঙের গাউনে দেখা গেল। যার বুক থেকে পা পর্যন্ত গোটাটা দেখে মনে হচ্ছে পালক লাগানো। সঙ্গে ট্রেলিং স্লিভেও পালক। তবে শুধু গাউনই নয়, এই পোশাকের সঙ্গে মাথায় পরেন পালক লাগানো টুপিও। এই পোশাকে ছবি পোস্ট হতেই ট্রোলের বন্যা। একাধিক নেটিজেনের মন্তব্য অভিনেত্রীকে পোকেমন আর টিয়াপাখির মতো দেখতে লাগছে। কানের পঞ্চম দিনে ঊর্বশী এই পালক ও সিক্যুইন বসানো পোশাক পরেছিলেন জিয়াদ নাকাদের 'স্প্রিং সামার ২০২৩' কালেকশন থেকে। সেই সঙ্গে ছিল কানে দুল ও হাতে আংটি। 

তবে সকলেই যে অভিনেত্রীর পোশাক অপছন্দ করেছেন এমন নয়। অনেকেই যখন তাঁর পোশাক নিয়ে মজা করছেন তখন অনেকেরই এই পোশাক পছন্দ হয়েছে। কিন্তু কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, 'আমার কিন্ডারগার্টেনের টিয়াপাখির পোশাক এর থেকে ভাল ছিল', আবার কেউ লেখেন, 'ঈশ্বর, কেউ ওঁর স্টাইলিস্টকে চাকরি থেকে বের করুন!' আবার একজন লেখেন, 'আমি বিশ্বাসই করতে চাই না এটা কানের পোশাক'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

তবে এই প্রথম নয়। 'কান ২০২৩'-এর পোশাক নিয়ে প্রায়ই ট্রোলের শিকার হচ্ছেন ঊর্বশী। ফলে তাঁর পোশাকের দিকেই বেশি নজর থাকছে সকলের। এর আগে ঊর্বশী রাউতেলা মৎসকন্যার ন্যায় একটি গাউন পরেছিলেন, সেই সঙ্গে ঠোঁটে ছিল নীল লিপস্টিক। নেটিজেন ধরেই নিয়েছিলেন যে ঐশ্বর্য রাইয়ের ২০১৮ সালের রেড কার্পেট লুক নকল করছেন ঊর্বশী। এছাড়া অনুষ্ঠানের প্রথমদিনে নজর কেড়েছিল উর্বশী রাউতেলার গলার নেকলেস। তার ডিজাইন ছিল, একে অপরকে কামড়ে ধরে রয়েছে দুটি সরীসৃপ। সেই নিয়েও হয়েছিল আলোচনা। তবে সম্প্রতি এক গয়না বিশেষজ্ঞ দাবি করেছেন, উর্বশীর গলায় যে কার্টিয়ারের নেকপিস দেখা গিয়েছিল, সেটি মোটেই আসল নয়।

আরও পড়ুন: Do You Know: জানেন কি বাসি রুটি টাটকার চেয়েও বেশি স্বাস্থ্যকর!

উল্লেখ্য প্রবীন ববির বায়োপিকের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন ঊর্বশী রাউতেলা। 'কান ২০২৩'-এ এই ছবির প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত নায়িকা। তাঁকে শেষ দেখা গিয়েছিল অখিল আক্কিনেনির ছবি 'এজেন্ট'-এ। এছাড়াও সূত্রের খবর, ঊর্বশী সম্প্রতি কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে একটি প্রজেক্ট সই করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget