এক্সপ্লোর

Allu Arjun: সুইমিং পুলে প্রস্রাবের দৃশ্য নিয়ে বিতর্ক, 'পুষ্পা ২' নিয়ে নতুন অভিযোগ, আরও বিপাকে অল্লু অর্জুন

Pushpa 2 The Rule: 'পুষ্পা ২: দ্য রুল' ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবার।

নয়াদিল্লি: পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছেই। সেই আবহেই বিপদ আরও বাড়ল 'পুষ্পা ২: দ্য রুল' অভিনেতা অল্লু অর্জুনের। ছবির একটি দৃশ্য নিয়ে এবার অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন কংগ্রেস নেতা তথা তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য টি মল্লানা। ছবির পরিচালক সুকুমারের বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। (Allu Arjun)

'পুষ্পা ২: দ্য রুল' ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবার। ওই দৃশ্যে অল্লু অভিনীত চরিত্র পুষ্পার সুইমিং পুলে প্রস্রাব করার একটি দৃশ্য রয়েছে। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা এক অভিনেতাকেও ওই দৃশ্যে সুইমিং পুলেই দেখা গিয়েছে। ওই দৃশ্য নিয়েই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। 
ছবির ওই দৃশ্যটিকে 'অবমাননাকর' বলে দাবি কংগ্রেস নেতার। তাঁর দাবি, যে ভাবে ওই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়, তাতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের মর্যাদা ক্ষু্ণ্ণ হয়েছে। অল্লু এবং ছবির পরিচালক, দু'জনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। (Pushpa 2 The Rule)

'পুষ্পা ২: দ্য রুল' ছবিটি ঘিরে গোড়া থেকেই বিতর্ক। হায়দরাবাদের থিয়েটারে ছবির প্রদর্শনীতে হাজির হন অল্লু। সেখানে অভিনেতাকে দেখতে যে ভিড় উপচে পড়েছিল, তাতে ৩৫ বছর বয়সি এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক শিশু। তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঘটনায় গ্রেফতারও হন অল্লু। জামিনে মুক্তি পান পরে। 

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দাবি, অল্লুকে দেখে ভিড় উপচে পড়াই স্বাভাবিক। তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত থাকা জরুরি। কিন্তু অল্লু পুলিশের কাছ থেকে অনুমতি নেননি বলে অভিযোগ। অল্লস তাঁর টিম এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। অভিনেতা যদিও অভিযোগ অস্বীকার করেছেন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ অভিনেতার ঘনিষ্ঠদেরও। কিন্তু অল্লুর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে। সম্প্রতি তাঁর বাড়িতে ভাঙচুরও চালানো হয়।

রবিবার হায়দরাবাদের জুবিলি হিলে অল্লুর বাংলোয় ভাঙচুর চালানো হয়। যাঁরা ভাঙচুর চালান, নিজেদের ওসমানিয়া ইউনিভার্সিটির জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য বলে দাবি করেন তাঁরা। অল্লুর বাংলোয় ভআঙচুর চালানোর পাশাপাশি, অভিনেতার বিরুদ্ধে স্লোগান তোলেন সকলে। পদপিষ্ট হয়ে মারা যাওয়া মহিলার জন্য অল্লুর কড়া শাস্তি হওয়া প্রয়োজন বলে দাবি করেন তাঁরা। সেই আবহেই নয়া মামলা দায়ের হল।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget