এক্সপ্লোর

New Web Series: সোশ্যাল মিডিয়ায় 'ফলোয়ার্স' বাড়াতে গিয়ে বিপদের মুখে নায়িকা! তারপর?

Followers: এই সিরিজে অভিনয় করছেন, শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিষ রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলাম এবং স্যান্ডি।

কলকাতা: ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ 'ফলোয়ার্স' (Followers)। নতুন ওয়েব সিরিজের গল্প কিছুটা এমন.. 'লক্ষ্মী' ধারাবাহিকের নায়িকা হিয়া ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে। রিলস বা ফটোশ্যুট করে হিয়া-ও  ফলোয়ার্স বাড়াতে মরিয়া। তার সোশ্যাল মিডিয়ার যাবতীয় দায়িত্ব এখন সৌম্যর কাঁধে। তারই বুদ্ধিতে একদিন followers বাড়ানোর অদ্ভুত এক পরিকল্পনায় সামিল হলো হিয়া। পরিকল্পনা করা হয়, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর দেবে তারা। বলা হবে, লক্ষ্মী ধারাবাহিকের হিয়া নাকি হৃদরোগে মারা গিয়েছে।

সেই পরিকল্পনা অনুযায়ী তিন দিনের জন্য বগুলান নামক এক নির্জন দ্বীপে সৌম্যর হোটেলে গা ঢাকা দেয় হিয়া। কিন্তু মানুষের আবেগ নিয়ে এই খেলাকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না তার অনুগামী অনিন্দ্য। অনিন্দ্য হিয়াকে ভালোবাসে অন্তর থেকে। তাই তো হিয়ার এই follower এর জন্য নিজেকে সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত করে দেওয়াটা সে ঘেন্না করে। সে ঘেন্না করে সৌম্যর মত মানুষগুলোকে। এদের জন্যই আজ এই অবস্থা। 

হিয়ার এই বদলে যাওয়াটা মেনে নিতে পারে না তার দাদাও। বোনের এইসব নোংরা ছবির জন্য দাদা পল্লবও চায় তার সঙ্গে সম্পর্ক ঘোচাতে। সম্পত্তি হাতিয়ে বোনকে ত্যাজ্য করতে চায় দাদা পল্লব। 
কিন্তু হিয়া তার লক্ষ্যে অবিচল, follower সে বাড়াবেই। আর এই followers বাড়াতে গিয়েই খুন হয় হিয়া। তদন্তে নামেন লোকাল থানার ওসি অনুকূল বর্মন। ইন্টারনেটের এই আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা এই মানুষটা কি পারবে এই খুনের কিনারা করতে? কে খুনি? হিয়ার সান্নিধ্যে থাকা মানুষজন নাকি ইন্টারনেটে লুকিয়ে থাকা অন্য কোনো নাম? উত্তর মিলবে ওয়েব সিরিজে।

এই সিরিজে অভিনয় করছেন, শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিষ রায়, সোহিনী গুহ রায়, অম্লান মজুমদার, সামিউল আলাম এবং স্যান্ডি। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, অম্লান মজুমদার। সিরিজটি পরিচালনা করছেন, রাজদীপ ঘোষ। ইন্দ্রাশীষ বলছেন, 'এই যুগে এই ছবিটা ভীষণ প্রাসঙ্গিক। একদিকে জীবন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার হাতছানি এই দুয়ের মধ্যে পড়ে কখন যে মানুষের জীবন বদলে যায় তা মানুষ নিজেও বুঝে উঠতে পারে না। এইরকমই একটা গল্প দেখানো হয়েছে সিরিজে।'

আরও পড়ুন: Tollywood Film: 'সত্যি বলে সত্যি কিছু নেই' এই সমাজেরই একটা চিত্র: সৃজিত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget