এক্সপ্লোর

'Olokkhis in Goa': চার 'অলক্ষ্মী'র গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়, মুক্তি জানুয়ারিতে

'Klikk' New Web Series: সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে অলক্ষ্মী বলে ডেকেছে।

কলকাতা: জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ (Klikk) মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া' (Olokkhis in Goa)। সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে জয়দীপ বন্দ্যোপাধ্যায় (Joydeep Banerjee)। প্রযোজনায় 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। 

আসছে 'অলক্ষ্মীজ ইন গোয়া'

'ক্লিক'-এ মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'। প্রধান চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা মন্ডল, প্রিয়ঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মন্ডল ও সুস্নাত ভট্টাচার্যকে।

সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে অলক্ষ্মী বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷

ঠিক কুড়ি বছর পরে তিতাসের যখন অবশেষে বিয়ে ঠিক হয়ে যায়, তখন সবাই মিলে সেই প্ল্যানটা করেই ফেলে। বহু অপেক্ষার সেই গোয়া ট্রিপ। চারজন অভিন্ন হৃদয় বন্ধু প্ল্যানমাফিক গোয়ায় গিয়ে পৌঁছলেও শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি। প্রথমেই গোয়ায় গিয়ে রণিতার স্বামী তারকা রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা। তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যুতে জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ। মৃতদেহ নিয়ে কী করবে কোথায় যাবে বুঝে উঠতে পারে না তারা। অন্যদিকে গোয়ার ফেরার আসামী আন্ডারটেকারের খোঁজে সক্রিয় হয়ে ওঠা পুলিশও জড়িয়ে পড়ে তাদের সঙ্গে। পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায়৷

শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে এসে তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।

আরও পড়ুন: Arijit Singh: 'বাংলায় এখন অসহিষ্ণু-অসৌজন্যের সরকার', অরিজিৎ সিংহের কনসার্ট বিতর্কে প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের

পরিচালকের কথায়, '৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি। অনেকদিক দিয়ে অনেকরকম বাধা এসেছে। সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে। ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একইসঙ্গে ভীষণ উত্তেজিত।' তিনি আরও বলেন, 'আমাদের অলক্ষ্মীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী। টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget