এক্সপ্লোর

Rajesh Khanna Biopic: তৈরি হবে রাজেশ খান্নার বায়োপিক, জানালেন প্রযোজক নিখিল দ্বিবেদী

Rajesh Khanna Bipoic: জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নার জন্মদিনে বড় ঘোষণা। তৈরি হবে 'সুপারস্টার'-এর বায়োপিক। প্রযোজক নিখিল দ্বিবেদী জানালেন এমনটাই। কার পরিচালনায় তৈরি হবে ছবি? জানুন বিস্তারিত।

নয়াদিল্লি: জন্মদিনের প্রাক্কালে বায়োপিকের ঘোষণা। আজ ৭৯তম জন্মবার্ষিকী কিংবদন্তি বলিউড অভিনেতা রাজেশ খান্নার (Rajesh Khanna)। জন্মদিনের আগের সন্ধ্য়ায় প্রযোজক নিখিল দ্বিবেদী (Nikhil Dwivedi) রাজেশ খান্নাকে নিয়ে বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন, যাঁর জন্য আসলে 'সুপারস্টার' কথাটা শুরু হয়। 

ছবিটি তৈরি হবে গৌতম চিন্তামণির 'বেস্টসেলার' বই 'ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিইং রাজেশ খান্না'-র (Gautam Chintamani's bestseller, 'Dark Star: The Loneliness Of Being Rajesh Khanna') ওপর ভিত্তি করে। এই প্রজেক্টের কথা বলতে গিয়ে নিখিল দ্বিবেদী জানান, 'হ্যাঁ, আমি গৌতম চিন্তামণির বই 'ডার্ক স্টার'-এর সত্ত্ব পেয়েছি এবং ফারাহ খানের (Farah Khan) সঙ্গে আমার কথা চলছে ছবিটি তৈরির জন্য। আপাতত এটুকুই বলতে পারি। এরপর যখনই কোনও বড় খবর আসবে, আমি শেয়ার করতে পেরে খুশি হব কারণ আমি রাজেশ খান্নার গল্পকে বড় পর্দায় নিয়ে আসার জন্য সত্যিই খুব উত্তেজিত।'

ছবির পরিচালনা করতে পারেন ফারাহ খান। তিনি বলেন, 'হ্যাঁ আমি গৌতমের বইটা পড়েছি, খুবই দারুণ। অবশ্যই একটি আকর্ষণীয় গল্প এটি। আপাতত এটা নিয়ে কথা বলছি তবে এর থেকে বেশি কিছু বলতে পারব না।' 

তাঁদের ঘোষণায় উচ্ছ্বসিত অনুরাগীরা। খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে রাজেশ খান্নার ভক্তরা তাতে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। এক অনুরাগী লেখেন, 'তর সইছে না'। কারও কথায়, 'অনুগ্রহ করে এমন একজন অভিনেতাকে বেছে নিন যিনি তাঁর স্টারডমের সঙ্গে মিল রাখতে পারবেন।'

রাজেশ খান্না, ফিল্ম ইন্ডাস্ট্রিকে তাঁর অনবদ্য যাত্রাপথে, ১৯৬৯-১৯৭১ সাল পর্যন্ত এই তিন বছরে ১৭টি পরপর সুপার-হিট ছবি দিয়েছিলেন। এগুলির মধ্যে টানা ১৫টি ছবি তাঁর একক সুপার-হিট ছবি ছিল।

আরও পড়ুন: Yellow Alert In Delhi: ওমিক্রন আতঙ্ক! দিল্লিতে সিনেমা হল-মাল্টিপ্লেক্স বন্ধের নির্দেশ

শোনা যায়, তাঁকে নিয়ে এমনই উন্মাদনা ছিল যে অভিনেতার মহিলা ভক্তরা তাঁকে রক্ত দিয়ে চিঠি লিখতেন, তাঁর ছবির সঙ্গে বিয়ে করতেন। ১৯৭৩ সালের মার্চ মাসে ডিম্পল কপাডিয়ার সঙ্গে রাজেশ খান্না গাঁটছড়া বাঁধলে ভক্তদের অনেকেই শোকস্তব্ধ হয়ে যান।

রাজেশ খান্নার একাধিক হিটের মধ্যে অন্যতম 'কটি পতঙ্গ' (Kati Patang), 'আনন্দ' (Anand), 'হাতি মেরে সাথী' (Haathi Mere Saathi), 'বাওয়ার্চি' (Bawarchi), 'অমর প্রেম' (Amar Prem)।

২০১২ সালের ১৮ জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই থামে অভিনেতা রাজেশ খান্নার। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৩ সালে মৃত্যু পরবর্তী ভারতের তৃতীয় সামরিক সম্মান 'পদ্ম ভূষণ'-এ সম্মানিত করা হয়। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget