এক্সপ্লোর

Zeenat Aman: 'রুপোলি পর্দায় ফেরার কোনও পরিকল্পনা নেই', বললেন জিনাত আমন

Zeenat Aman Update: সম্প্রতি ইনস্টাগ্রাম দুনিয়ায় পা রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান। সেখানে করা তাঁর একটি পোস্ট ভাইরালও হয়। অভিনেত্রী তাঁর ছবি, 'সত্যম শিবম সুন্দরম' থেকে একটি ছবি শেয়ার করেন।

নয়াদিল্লি: শোনা যাচ্ছিল রুপোলি পর্দায় (Silver Screen) ফিরতে চলেছেন প্রবীণ বলিউড অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman)। তাই নাকি সোশ্যাল মিডিয়ায় বাড়ছে তাঁর উপস্থিতি। কিন্তু সেই জল্পনা একেবারে নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। কী বললেন তিনি?

জিনাত আমনের উত্তর 

পর্দায় 'কামব্যাক' করতে চলেছেন জিনাত আমন? শোনা যাচ্ছিল এমনই। উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন এমন কোনও পরিকল্পনা তাঁর নেই। তবে এমনও নয় যে তিনি আর পর্দায় ফিরতেই চান না। 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে এদিন অভিনেত্রী জানান, ১৬ বছর বয়সে যখন তিনি অভিনয় জগতে পা রেখেছেন তখন থেকেই তিনি 'ভুল উদ্ধৃত, প্রসঙ্গ থেকে বের করে নেওয়া, সেন্সর করা এবং গসিপ'-এর অংশ হওয়ায় অভ্যস্ত। তিনি লেখেন, 'অনেককেই বলতে শোনা যাচ্ছে যে এখানে (সোশ্যাল মিডিয়া) আমার উপস্থিতির কারণ রুপোলি পর্দায় ফেরত আসা। আমি প্রচণ্ডভাবে একজন ব্যক্তিগত মানুষ, এবং আমি মনে করি এই আকস্মিক পোস্টের ঘনঘটা এত কথা তৈরি করছে।'

তিনি আরও লেখেন, 'আসল কথা হল যে আমি ১৬ বছর বয়স থেকে জনসাধারণের চোখে ভুল উদ্ধৃতি, প্রসঙ্গ থেকে সরিয়ে নেওয়া, সেন্সর করা এবং গসিপ করার বিপদগুলি অনুভব করেছি। এখন একজন সত্তরোর্ধ্ব হিসেবে আমি আমার নিজের কথায় আমার জীবন ও কর্মজীবনের প্রতিফলন করার সুযোগ উপভোগ করছি। তাও আবার ম্যানেজার বা স্টুডিও বা ব্র্যান্ডের কোনও চাপ ছাড়াই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

সেই পোস্টেই অভিনেত্রী বলেন, 'আমি এখনও রুপোলি পর্দায় ফেরার কোনও পরিকল্পনা করিনি, আবার সেই দরজা একেবারে বন্ধও করছি না।' ৭১ বছর বয়সী অভিনেত্রীর কথায়, 'সৃজনশীলতা কখনও অবসর নেয় না।'

আরও পড়ুন: Ekalavya: অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'একলব্য', মুখ্য চরিত্রে দেবতনু

প্রসঙ্গত, খুব সম্প্রতিই ইনস্টাগ্রাম দুনিয়ায় পা রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান। সেখানে করা তাঁর একটি পোস্ট ভাইরালও হয়। অভিনেত্রী তাঁর ছবি, 'সত্যম শিবম সুন্দরম' থেকে একটি ছবি শেয়ার করেন। অভিনেত্রী লিখেছেন, 'এই ছবিটি ফটোগ্রাফার জেপি সিংহল ১৯৭৭ সালের দিকে 'সত্যম শিবম সুন্দরম'-এর জন্য একটি লুক টেস্টের সময় তুলেছিলেন। আমরা সিরিজটি শ্যুট করেছি। আর কে স্টুডিওতে, এবং আমার পোশাক ডিজাইন করেছেন অস্কার বিজয়ী ভানু আথাইয়া।'

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget