এক্সপ্লোর

Ekalavya: অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'একলব্য', মুখ্য চরিত্রে দেবতনু

New Movie Update: কাহিনির মধ্যে দিয়ে প্রেম ও অপরাধ জগতের এক গল্প তুলে ধরতে চলেছে মানুষের কাছে। শীঘ্রই মুক্তি পাবে ছবিটি।

কলকাতা: এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি (Full Length Movie) নিয়ে আসতে চলেছেন পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায় (Aritra Banerjee)। আসতে চলেছে তাঁর নতুন ছবি 'একলব্য' (Ekalavya)। প্রকাশ্যে এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার (Announcement Teaser)।

আসছে নতুন ছবি 'একলব্য'

আসছে অরিত্র বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'একলব্য'। বর্তমান প্রজন্মের অন্যতম প্রখ্যাত ইউটিউব সেনসেশন, ফিল্ম সমালোচক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের এই ওয়েব ছবি এক কাহিনির মধ্যে দিয়ে প্রেম ও অপরাধ জগতের এক গল্প তুলে ধরতে চলেছে মানুষের কাছে। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা দেবতনু (Devtanu), 'গ্রামের রানি বীণাপাণি' ও 'ফাগুনের মোহনা' নামক টেলিভিশন ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টম, জ্যামি বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সহ আরও অনেককে দেখা যাবে এই ছবিতে। 

কী বিষয় নিয়ে ঠিক ছবিটি? লেখক ও পরিচালক অরিত্র বলেন, 'ছবির কাহিনির মূলে একজন কনট্র্যাক্ট কিলার। তাকে নিয়েই তৈরি গল্প। একটি মেয়েকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে তার ওপর। কিন্তু এই হত্যাকারী ধীরে ধীরে মেয়েটিকে ভালবেসে ফেলে। সে কি আদৌ পারবে মেয়েটিকে খুন করতে? নাকি, সমস্ত বিপর্যয় পেরিয়ে তাকে বাঁচিয়ে রাখাই হবে তার লক্ষ্য? সেই গল্পই শোনাবে আমার এই ছবি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devtanu (@devtanuact)

আরও পড়ুন: Nandamuri Taraka Ratna Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত তেলুগু অভিনেতা নন্দমুরি তারকা রত্ন

তিনি আরও বলেন, 'এই ছবি একেবারে স্বাধীন ভাবে তৈরি একটা পুরোদস্তুর কমার্শিয়াল প্রচেষ্টা বলা যায়। দক্ষিণের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বলিউড, সব জায়গাতেই বাণিজ্যিক ভাবে সফল ছবির জয় জয়কার, আর বাংলাতেও এর বিপুল চাহিদা রয়েছে। বাংলার এই সমস্ত কমার্শিয়াল ছবির দর্শকদের কথা মাথায় রেখেই আমার এই ছবি তৈরি করছি। খুবই সীমিত বাজেটের মধ্যে আমরা কমার্শিয়াল ছবির 'লার্জার দ্যান লাইফ' ফ্লেভার এই ছবিতে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ছবি সকলের ভাল লাগবে।' চলতি বছরের গ্রীষ্মেই মুক্তি পেতে চলেছে ওয়েব ছবি 'একলব্য'। এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বা পরিচালকের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে পারে। 

প্রসঙ্গত, এর আগে অভিনেতা সৌরভ দাসকে নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন অরিত্র, নাম 'নক্সাল' (Naxal)।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget