এক্সপ্লোর

IFFI 2021: ভারতের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে নুসরত ভারুচার আগামী ছবি 'ছোরি'

IFFI 2021: এতদিন বিভিন্ন ছবিতে কোনও না কোনও নায়কের বিপরীতে দেখা গেছে নুসরতকে। তবে প্রথমবার একার কাঁধে দায়িত্ব তাঁর। এই প্রথম কোনও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে শুধুমাত্র নুসরত ভারুচাকে।

নয়াদিল্লি: ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India)-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে নুসরত ভারুচার  (Nushrratt Bharuccha) আগামী ছবি 'ছোরি'-র (Chhorii)। বৃহস্পতিবার আমাজন প্রাইমের তরফে ঘোষণা করা হয়েছে এমনটাই। 

অ্যামাজনের ৫২তম ফিল্ম গালার অংশ এই ছবিটি। এই অনুষ্ঠানটি হবে গোয়ায়, ২০ থেকে ২৮ নভেম্বরে।

বিশাল ফুরিয়া পরিচালিত 'ছোরি' ছবিটি IFFI-তে দেখানো হবে ২৫ নভেম্বর, প্রাইম ভিডিওয় ছবিমুক্তির ঠিক একদিন আগে। ছবির স্ক্রিনিংয়ের পর ছবি নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হবে। 

এতদিন অনেক ছবিতেই অভিনয় করেছেন নুসরত ভারুচা। অভিনয় করেছেন কোনও না কোনও নায়কের বিপরীতে। কিন্তু প্রথমবার একার কাঁধে দায়িত্ব পড়েছে তাঁর। এই প্রথমবার কোনও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে শুধুমাত্র অভিনেত্রী নুসরত ভারুচাকে। এই ছবিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আগামী ২৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'ছোরি'। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার (Chhorii Trailer)। তা দেখে ইতিমধ্যেই হাড় হিম হয়ে গিয়েছে দর্শকদের। 

আরও পড়ুন: Aparshakti Khurana Birthday: 'পৃথিবীর শ্রেষ্ঠ ভাই' অপারশক্তি খুরানাকে জন্মদিনের শুভেচ্ছা আয়ুষ্মানের

হরর ছবি 'ছোরি'তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত ভারুচা। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, কোনও একটি গ্রামের পরিবেশে রয়েছেন অন্তঃসত্ত্বা নুসরত ভারুচা। আর তার চারপাশে ঘটে চলেছে অস্বাভাবিক বহু ঘটনা। যার কোনওটার ব্যাখ্যা আছে। আবার কোনওটার ব্যাখ্যা নেই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির ট্রেলার পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'তুমি দৌড়তে পারবে না। তুমি লুকোতে পারবে না। সে তোমায় ঠিক ধরে ফেলবে। ট্রেলার মুক্তি পেয়েছে ছোরি-র। আগামী ২৬ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি'।

২০১৭ সালে মুক্তি পাওয়া মরাঠী ছবি 'লাপাছাপি'র রিমেক পরিচালক বিশাল ফুরিয়ার 'ছোরি'। নুসরত ভারুচা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিতা বশিষ্ট, সৌরভ গয়াল, রাজেশ জৈশের মতো বিশিষ্ঠ অভিনেতারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget