এক্সপ্লোর

Nusrat Jahan Baby Boy: অপেক্ষার অবসান, পুত্রসন্তানের মা হলেন নুসরত

মা হলেন নুসরত জাহান। কোলে এল একরত্তি। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে।

কলকাতা: মা হলেন নুসরত জাহান। কোলে এল একরত্তি। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে। সদ্যজাত ও নবজাতককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই কেবিনে ফেরানো হবে বলে জানা গিয়েছে।

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।

সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। গতকাল পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।

খুশিতে ভাসছে নুসরতের পরিবার। ইতিমধ্যেই হাসপাতালে এসে হাজির হয়েছেন নুসরত জাহানের পরিবার। ভিতরে রয়েছে যশ দাশগুপ্তের পরিবারে সবাই ও। সূত্রের খবর, টলিউডের বন্ধুরাও শুভেচ্ছা জানাতে আসবেন নুসরতকে।

সম্পর্কের গুঞ্জন, বেবি বাম্পের ছবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি জারি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকছেন টলিউডে অন্যতম অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি। পরে সোশ্যাল মিডিয়ায় নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর ভাগ করে নেন নুসরত। ছুটি কাটাতে যাওয়া থেকে সপ্তাহান্তে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সবসময়েই নুসরতের সঙ্গী হয়েছেন যশ। অবশ্য নিজে মুখে কখনও এই কথা বলেননি 'যশরত'। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন দুই তারকা। আজ, মা হওয়ার দিনেও নুসরতের ইচ্ছাপূরণ করতে তাঁর পাশে সবসময়ের জন্য রইলেন যশই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget