এক্সপ্লোর

Nusrat Jahan: কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নুসরত! ইডির কাছে তদন্তের দাবি বিজেপির

Nusrat Jahan News: বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সম্প্রতি ইডির কাছে অভিযোগ দায়ের করেছেন নুসরত জাহানের নামে। অভিযোগ, ২০ কোটির বেশি টাকা প্রতারণা করেছেন নুসরত।

রঞ্জিত সাউ, রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: ফের নতুন বিতর্কে নাম জড়াল নুসরত জাহান (Nusrat Jahan)-এর! নতুন প্রযোজনা সংস্থা, ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যেই, আর্থিক তছরুপের অভিযোগ উঠল তৃণমূল সাংসদের নামে! ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নুসরত জাহান?

বিষয়টা ঠিক কী? বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সম্প্রতি ইডির কাছে অভিযোগ দায়ের করেছেন নুসরত জাহানের নামে। অভিযোগ, ২০ কোটির বেশি টাকা প্রতারণা করেছেন নুসরত। ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নাকি নিয়েছিলেন নুসরতের সংস্থা।বিনিময়ে চুক্তি ছিল ফ্ল্যাট দেওয়ার। কিন্তু, অভিযোগ, সেই ফ্ল্যাট পাননি টাকা জমা দেওয়া ব্যক্তিরা। 

অভিযোগ, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে টাকা দিয়েছিলেন অভিযোগকারীরা। ওই সংস্থারই কর্ণধার ছিলেন নুসরত। এই ঘটনারই প্রতিবাদে, ইডির কাছে অভিযোগ জানানো হয়েছে। নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ইডির কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। 'পুলিশে জানিয়েও লাভ না হওয়ায় ইডির দ্বারস্থ হয়েছি', দাবি বিজেপি নেতার।

এই বিষয়ে নুসরত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, 'ইডির কাছে করা অভিযোগ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ নুসরত। যেহেতু কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেই কারণেই আইনজীবীদের সঙ্গে কথা বলেই অভিযোগের জবাব দেবেন নুসরত জাহান'।

কিছুদিন আগেই নিজেদের নতুন প্রযোজনা সংস্থার খবর প্রকাশ্যে এনেছিলেন টলিপাড়ার এই জুটি। প্রযোজনা সংস্থা খোলার পরেই সেই সংস্থার প্রথম ছবির পোস্টার শেয়ার করে নিয়েছিলেন ‘যশরত’  জুটি। সোশ্যাল মিডিয়ায় সদ্য যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছিলেন,  'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল'। পুলিশের পোশাকের সঙ্গে সানগ্লাস মনে করাতেই পারে সলমন খানের 'দবং'-এর লুককে। তবে যশের মুখের হাসি অবশ্য বলে দিচ্ছে, তাঁর চরিত্র বেশ আলাদা। এর আগে একাধিক সাক্ষাৎকারে যশ বলেছেন, তিনি মূল ধারার ছবিতেই স্বচ্ছন্দ। আর মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারে সেই আঁচই পাওয়া গিয়েছিল। ইতিমধ্যেই শহরে চলছে এই ছবির শ্যুটিং। তবে এর মধ্যেই নতুন সমস্যায় জড়ালেন নুসরত। 

তাঁদের আগের ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' মুক্তির অপেক্ষায়। প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু সমস্যা হওয়ার কারণে সেই ছবির মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। এই ছবি এনা সাহার (Ena Saha)-র প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে আপাতত এই ছবির মুক্তি বিশ বাঁও জলে।

আরও পড়ুন: Top Entertainment News Today: মুক্তি পেল 'জওয়ান'-এর নতুন গান, কিয়ারার জন্মদিন পালন, দেখে নিন বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget