এক্সপ্লোর

Nusrat Jahan New Pic: সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট নতুন মা নুসরতের

কোলে এসেছে ছোট্ট ঈশান। গত কয়েকটা দিনে যেন আমূল বদলে গিয়েছে নুসরত জাহানের জীবন। একরত্তিকে বাড়ি নিয়ে আসার পর সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি পোস্ট করলেন তৃণমূল সাংসদ।

কলকাতা: কোলে এসেছে ছোট্ট ঈশান। গত কয়েকটা দিনে যেন আমূল বদলে গিয়েছে নুসরত জাহানের জীবন। একরত্তিকে বাড়ি নিয়ে আসার পর সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি পোস্ট করলেন তৃণমূল সাংসদ।

সাদা পোশাকে আনমনে নিজের চুল সরিয়ে নিচ্ছেন নুসরত। হালকা মেকআপে যথারীতি সুন্দরী দেখাচ্ছে নায়িকাকে। ছবির ক্যাপশানে নুসরত লিখেছেন, ক্যামেরার পিছনের দৃশ্য। সেইসঙ্গে তিনি লিখেছেন, ছবিটি তুলেছেন সোমনাথ রায়। কাকতালীয়ভাবে, যশ দাশগুপ্ত ও নিখিল জৈনের প্রোফাইলেও রয়েছে এই সোমনাথ রায়েরই তোলা ছবি। নুসরতের মা হওয়ার দিনেই এই চিত্রগ্রাহকের তোলা ছবিই পোস্ট করেছিলেন দুজনে।

গত বৃহস্পতিবার, ২৬ অগাস্ট, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অপারেশনের দিন সকালে তাঁর শেষ পোস্ট দেখেছিলেন অনুরাগীরা। একটি নিজস্বী পোস্ট করে লিখেছিলেন 'ফেইথ ওভার ফিয়ার' অর্থাৎ ভয়ের ঊর্ধ্বে ভরসা। দিন দুয়েকের বিশ্রামের পর একটি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন নুসরত। রবিবারের বৃষ্টিভেজা দুপুরে জানলার ধারে রাখা দুটো কফি কাপের বুমেরাং পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন 'রেন, কফি অ্যান্ড মোর...'। বৃষ্টির দিনে হাসপাতালে থেকেই মজেছেন কফিতে। তবে কফির ধোঁয়ায় সঙ্গী কে তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। 

তবে সোমবার হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় নুসরতের সঙ্গী হয়েছিলেন যশ। এমনকি ছোট্ট ঈশানকে কোলে নিয়েই গাড়িতে ওঠেন যশ। নতুন মা নুসরতের কপালে ছোট্ট টিপ। হাত জোড় করে নমস্কার করেন সংবাদমাধ্যমের ক্যামেরার দিকে। আর বাড়ি ফিরে এখন জীবনের নতুন অধ্যায় কাটাচ্ছেন নুসরত।

সন্তান জন্ম নেওয়ার পর মা ও সদ্যোজাত কথা সোশাল মিডিয়ায় জানান যশ দাশগুপ্ত নিজেই। জানান, সুস্থ আছেন নুসরত জাহান আর সদ্যোজাত শিশুপুত্র। নুসরতের লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী তো তিনিই। প্রথম থেকে শেষ, নুসরতের মাতৃত্বের লড়াইয়ে তাঁকে আগলে রেখেছিলেন যশই। মা হওয়ার দিন, হাসপাতালেও নুসরতের ইচ্ছা ছিল, যেন তাঁর পাশে থাকেন 'বন্ধু' যশ। ইচ্ছাপূরণ। জীবনের গুরুত্বপূর্ণ দিনে অভিনেত্রীর পাশে রইলেন যশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget