এক্সপ্লোর

Nusrat Jahan Update: শিকারায় চড়ে হাতে হাত, কাশ্মীরে উষ্ণতা ছড়াচ্ছেন যশ-নুসরত

Yash Dashgupta and Nusrat Jahan Update: দুজনে একই জায়গায় পাড়ি দিয়েছেন। ভূস্বর্গের কোলে তারিয়ে তারিয়ে প্রকৃতিকে উপভোগ করছেন দুজনে। তবে এর আগে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ফ্রেম ভাগ করে নেননি তাঁরা।

কলকাতা: দুজনে একই জায়গায় পাড়ি দিয়েছেন। ভূস্বর্গের কোলে তারিয়ে তারিয়ে প্রকৃতিকে উপভোগ করছেন দুজনে। তবে এর আগে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ফ্রেম ভাগ করে নেননি তাঁরা। কিন্তু এবার বলিউডি গানে খোলাখুলি রোম্যান্সে মজলেন টলিউডের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত জুটি। নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dashgupta)।

'চিনেবাদাম'-এর শ্যুটিংয়ে কাশ্মীরে পাড়ি দিয়েছেন যশ দাশগুপ্ত। সঙ্গে নুসরতও। বিমানবন্দরে একসঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন তাঁরা। আর আজ সকালে একই সময়ে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন যশ ও নুসরত। দুটি ছবিতে একে অপরছে ফটো কার্টেসি দেন তাঁরা। স্পষ্ট, রাখঢাক না রেখে অনুরাগীদের 'যশরত' বার্তা দিতে চান, 'ভূস্বর্গে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। ক্যাপশানে নুসরত লিখলেন তুষারপাতের কথা। ছবি সৌজন্যে লেখলেন, 'ভালোবাসার যশ'। অন্যদিকে একই সময়ে সোশ্যাল মিডিয়ায় হলুদ পোশাকে হাসিমুখে ছবি আপলোড করেছেন যশ। জানিয়েছেন, তাঁর এই ছবি তুলে দিয়েছেন নুসরত।

এরপরেই একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, একটি নারীর হাত, অন্যটি পুরুষের। কাশ্মীরের শীতে যেন উষ্ণতা ছড়াচ্ছেন তাঁরা। ভিডিও দেখে বোঝা যায়, শিকারায় সওয়ার হয়েছিলেন তাঁরা। ভিডিওর আবহে বাজছেন, 'তেরে হাত মে মেরা হাত হো..'। বরফজমা ঠাণ্ডায় প্রেমের উষ্ণতা ছড়াচ্ছেন যশ নুসরত। কাজের ফাঁকে একটুকরো প্রেমের সময় যেন।

গতকাল অর্থাৎ শনিবার সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। দুজনে একরকম মাস্ক, কালো পোশাক। বিমানবন্দর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। শেয়ার করলেন বিমানযাত্রার ছবিও। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় অবশ্য সে কথা লেখেননি কিছুই।

যশ এবং নুসরত দুজনেই এখন ব্যস্ত আলাদা আলাদা ছবির শ্যুটিংয়ের কাজে। 'জয় কালী কলকাত্তেওয়ালি' ছবির শ্যুটিং করছেন নুসরত। অন্যদিকে সদ্য এনা সাহার সঙ্গে 'চিনেবাদাম' ছবির কাজ শেষ করেছেন যশ। কেবল বাকি রয়ে গিয়েছে একটা গানের শ্যুটিং। সেই শ্যুটিং শেষ করতেই লক্ষ্মীপুজোর পরেরদিন কাশ্মীরে উড়ে গিয়েছেন যশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget