এক্সপ্লোর

Nusrat Jahan: শাড়ি-সিঁদুরে সজ্জিতা হয়ে যশের সঙ্গে ছবি পোস্ট, তারপরই কটাক্ষের শিকার নুসরত

সম্প্রতি রাজারহাটের ফ্ল্যাট দুর্নীতি মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নাম জড়িয়েছিল।

কলকাতা: তিনি যাই করুন না কেন, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। বিয়ে থেকে সম্পর্ক একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নুসরত জাহানের (Nusrat Jahan) নাম। এমনকি সম্প্রতি  ফ্ল্যাট-প্রতারণা মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। আর এবার দশমীতে সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। 

দশমীতে স্বামী যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সঙ্গে চেতলা অগ্রণীর (Chetla Agrani) প্যান্ডেলে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে পিচ রঙা শাড়িতে নিজেকে সাজিয়েছেন নুসরত। মাথায় চওড়া সিঁদুর। স্বামী যশের সঙ্গে সোশ্য়াল মিডিয়ায় ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক্য়াপশানে লেখেন, 'সুখের স্মৃতি রেখো মনে/ মিশে থেকো আপনজনে/ মান অভিমান সকল ভুলে আশার প্রদীপ রেখো জ্বেলে/ মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া।'  আর তারপরই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে একের পর এর কটাক্ষের বান।

প্রশ্ন ওঠে তাঁর ও যশের সম্পর্কে নিয়ে। পাশাপাশি নামের পদবীতে জাহান ব্য়বহার করে কেন সিঁদুর পরেছেন তিনি, এই প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। তবে কেউ কেউ তাঁর ও যশের প্রশংসাও করেন। আর প্রত্য়েকবারের মত এবার ট্রোলারদের পাত্তা দেননি অভিনেত্রী। 

শুধু নুসরতই নন প্রতিমার ছবির সামনে নিজের ছবি পোস্ট করে যশ লিখেছেন, ‘বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন, তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানাই আর ছোটদের ভালবাসা’। 

আরও পড়ুন...

হাতে শাঁখা-পলা,মাথায় চওড়া সিঁদুর, বিয়ের প্রথম বছরে হাসিমুখে দেবীবরণে সামিল 'রাঙা বউ'

উল্লেখ্য়, রাজারহাটের ফ্ল্যাট দুর্নীতি মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে দু-দফায় প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি বলেছিলেন,  ' আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, আমি সমস্ত জবাব দিয়ে দিয়েছি। আমি সবরকমভাবে সহযোগিতা করেছি। ' কিন্তু রাজারহাট ফ্ল্যাট-প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কাছে আরও নথি চাইল ED। সূত্রের খবর, যে যে নথি চাওয়া হয়েছিল, সব জমা দেননি নুসরত।

চলতি মাসের ১২ তারিখ  ইডির জিজ্ঞাসাবাদের পর, নুসরত বলেছিলেন , 'আমার যা যা চাওয়া, ওনাদের যা যা পাওয়া,সব দেওয়া হয়ে গেছে।' কিন্তু ইডি তা মনে করছে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget