এক্সপ্লোর

Shruti Das: হাতে শাঁখা-পলা,মাথায় চওড়া সিঁদুর, বিয়ের প্রথম বছরে হাসিমুখে দেবীবরণে সামিল 'রাঙা বউ'

Durga Puja 2023: এবছরই জুলাই মাসে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পরেছিলেন ছোটপর্দার এই নায়িকা।

বিয়ের প্রথম বছর। তাই উৎসাহটা খানিক বেশিই। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিজয়া দশমীতে দেবীবরণে মাতলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। এদিন তাঁর পরনে ছিল লাল শাড়ি। সঙ্গে মাননসই গয়না। এখানেই শেষ নয়। হাতে শাঁখা-পলা, মাথায় চওড়া সিঁদুরে হাসি মুখে দেবীবরণ করতে দেখা গেল 'রাঙা বৌ' ধারাবাহিকের পাখিকে। 

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেন শ্রুতি। সেখানে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের পাশাপাশি দেখা পাওয়া যায় তাঁর পরিবারের লোকজনের। এছাড়াও দেবীবরণ করতে আসা আরও মহিলাদের সঙ্গেও হাসি মুখে পোজ দিয়ে ছবি তুললেন অভিনেত্রী। 

আরও পড়ুন...

মুম্বই চলচ্চিত্র উৎসব থেকে বাছা 'IMDb'র সেরা ১০ ছবির তালিকায় 'দোস্তজী', উচ্ছ্বসিত পরিচালক

উল্লেখ্য়, এবছরই জুলাই মাসে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পরেছিলেন ছোটপর্দার এই নায়িকা। তাঁর অনুরাগীরা জানবেন 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই  স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি । ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি । যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা । প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি । বিয়ের অনেক আগে থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে উঠত স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি । অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া  ছিল স্বর্ণেন্দুর প্রোফাইলেও । তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা ছিল, 'এনগেজডট'।

প্রসঙ্গত, গত মাসেই, ৯ জুলাই, রাতের দিকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। অফ হোয়াইট শাড়ি ও পাঞ্জাবীতে রংমিলান্তি পোশাকে সারেন বিয়ে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার পরিজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। একইদিনে আইনি ও সামাজিক বিয়ে সারেন। এরপর ধীরে ধীরে বিয়ের একাধিক ছবি ও পরবর্তীকালে মধুচন্দ্রিমারও ছবি পোস্ট করেন অভিনেত্রী। আপাতত জি বাংলার ধারাবাহিক 'রাঙা বউ'য়ের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। 

অভিনেত্রীর বিয়ের পোস্টে অনুরাগীদের শুভেচ্ছা ও প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল। অনেকেই লিখেছিলেন, 'তোমাদের দেখে বারবার অনুপ্রাণিত হই'। কেউ লিখেছিলেন, 'আপনার জন্য গর্বিত স্যার। এত সফল হয়েও যে কোনও ইগো নেই সেটা দেখে ভাল লাগল।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget