এক্সপ্লোর

রুপোলি পর্দায় ফের 'যশরত' রসায়ন, মুক্তি পাচ্ছে 'এসওএস কলকাতা'

মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'। অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

কলকাতা: যে ছবির সেট থেকে শুরু হয়েছিল গুঞ্জন, সেই ছবিই এবার রুপোলি পর্দায়। মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'। অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই এই ছবির শ্যুটিং করেছিলেন নুসরত। অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র একেবারে পাশের বাড়ির মেয়ের। আত্মবিশ্বাসী ও এমন কঠিন চরিত্রে অভিনয় আগে কখনও করেননি বলেই জানিয়েছেন নুসরত। অন্যদিকে এই ছবিতে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীও। ইন্ডাস্ট্রিতে মিমি নুসরতের বন্ধুত্ব ঈর্ষণীয়। একে অপরে 'বোনুয়া' বলে সম্মোধন করেন তাঁরা। ছবির পরিচালনা করছেন আয়ুষ্মান প্রত্যুষ।

অন্যদিকে মা হওয়ার পর এই প্রথম ছবি মুক্তি পাচ্ছে নুসরতের। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। নুসরত ও যশের জীবনে এসেছে একরত্তি ঈশান। আপাতত তাঁকে নিয়েই সময় কাটাচ্ছেন নতুন মা নুসরত।

নতুন মাতৃত্ব কেমন উপভোগ করছেন নুসরত? সেই প্রশ্নের উত্তরে নায়িকা জানিয়েছিলেন, অন্যান্য সমস্ত নবজাতকেই মতোই ঈশান রাত জাগছে। আর তাই রাতের ঘুম উড়েছে নায়িকারও। তবে আপাতত ডায়েট ছেড়েছেন ফিটনেস ফ্রিক নুসরত? তাঁর কথায়, 'আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। এখন ডায়েট মেনে চলার কোনও প্রশ্নই ওঠে না।' নুসরতকে প্রশ্ন করা হয়েছিল মাতৃত্বের পরের শারিরীক পরিবর্তন নিয়েও। হাসতে হাসতে নায়িকা উত্তর দিয়েছিলেন, 'এইসব ভাবলে তিনি মাতৃত্বকে উপভোগই করতে পারবেন না। আর তাই এইসব ভাবা তিনি ছেড়ে দিয়েছেন। অতএব স্পষ্ট, আপাতত ছোট্ট ঈশানই নুসরতের ধ্যানজ্ঞান। এই মুহূর্তে কোনও বড় কাজে হাত দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে পুরসভার সাইটে বার্থ সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্তর নামটি। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন যশ-নুসরত দুজনেই। এর আগে নুসরত জানিয়েছিলেন, জন্মের শংসাপত্রে ঈশানের বাবার নাম রাখতে চান না তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget