এক্সপ্লোর

Nusrat Yash: নুসরতের পর যশ, সোশ্যাল মিডিয়ায় প্রেমের অকপট স্বীকারোক্তি

নুসরত জাহানের পর যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় সমুদ্রতীর থেকে একসঙ্গে ছবি ভাগ করে নিলেন টলিউডের সবচেয়ে চর্চিত জুটি। ক্যাপশানে লিখলেন, 'আমরা সবাই অনেক দূরের স্বপ্ন দেখি।'

কলকাতা: নুসরত জাহানের (Nusrat Jahan) পর যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। সোশ্যাল মিডিয়ায় সমুদ্রতীর থেকে একসঙ্গে ছবি ভাগ করে নিলেন টলিউডের সবচেয়ে চর্চিত জুটি। ক্যাপশানে লিখলেন, 'আমরা সবাই অনেক দূরের স্বপ্ন দেখি।'

 

সমুদ্রসৈকতে যশরত

বাংলাদেশ, দিল্লি ঘুরে আপাতত কলকাতাতেই রয়েছেন যশরত। তবে যশের শেয়ার করা নতুন ছবিতে নুসরত ও তাঁর পিছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। নায়ক নায়িকা দুজনের চোখেই রোদচশমা। যশ পরেছেন রিপড ডেনিম জ্যাকেট ও জিন্স। নুসরত পরেছিলেন শর্ট জেনিম ও রঙিন ক্রপটপ। একটি ছবিতে দুজনেই তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। অন্য ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন এই প্রেমিক যুগল। এর আগে সোশ্যাল মিডিয়ায় মাত্র দুবার নুসরতের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন যশ। একবার সরস্বতী পুজোর সময়, অন্যবার বিমানবন্দরে সফর করার আগে। তবে সেই ছবির থেকে অনেক বেশি গভীর যশের আপলোড করা আজকের ছবি। বসন্তে যুগলের প্রেম বাড়ছে বৈকি। 

 

আরও পড়ুন: সুনেত্রা হিসেবে পার্নোর প্রথম লুক প্রকাশ, শুরু শ্যুটিং

 

অকপট নুসরতও

গতকাল অর্থাৎ মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানে দেখা গিয়েছিল, একে অপরের কাছাকাছি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এতটা অকপট তাঁরা। মুখে হাসি, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন টলিউডের সম্ভবত সবচেয়ে চর্চিত জুটি। বসন্তের অর্থ যেন 'যশরত'-এর নতুন এই ছবি।

সোশ্যাল মিডিয়ায় একই ছবি শেয়ার করে নিয়েছিলেন যশও। তবে কিছুক্ষণ পরেই ছবিটি ডিলিট করে দেন তিনি। শেয়ার করা ছবির সঙ্গে নুসরত লেখেন, 'শেষদিন রাতের গল্প।'

সদ্য বাংলাদেশ থেকে ফিরেছেন এই জুটি। এরপরেই দিল্লি পাড়ি দিয়েছিলেন নুসরত। অভিনেত্রী, স্ত্রী, প্রেমিকা, মা হওয়ার পাশাপাশি তিনি একজন সাংসদও। সংসদে নিজের বক্তব্য রেখেছেন তিনি। অন্যদিকে সেসময় সমুদ্রতীরে সময় কাটিয়েছেন যশ। কলকাতায় ফিরেই কাছাকাছি যশ-নুসরত। একটি অনুষ্ঠানে গিয়ে একসঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। গাঢ় মেরুন রঙের একরঙা পোশাকে ধরা দিলেন নুসরত। কালো শার্টে মানানসই যশ। দুজনের মুখেই হাসি। একে অপরের বাহুতে যেন হারিয়ে গিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

">

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget